,

ব্রাহ্মণবাড়িয়ায় তিন ইটভাটাকে ৫ লক্ষাধিক টাকা জড়িমানা 

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনটি ইটভাটাকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের উজানিসার এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ বড়ুয়া এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া সদরে মেয়াদোত্তীর্ণ লাইসেন্স, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে এবং জেলা প্রশাসকের অনুমোদন ছাড়াই কয়েকটি ভাটায় ইট প্রস্তুত করা হচ্ছে। পাশাপাশি এসব ইটভাটায় টপ সয়েল ব্যবহার করে এবং খাস জমি থেকে মাটি কেটে ইট প্রস্তুত করা হচ্ছে বলে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে সদর উপজেলা প্রশাসন। বুধবার বিকেল ৪টার দিকে সদর উপজেলার উজানিসার এলাকায় অভিযানে যান পঙ্কজ বড়ুয়া।

অভিযানে উজানিসার এলাকার রাইফা ইটভাটা (ব্রিকস) ও এসএএফ ব্রিকস জেলা প্রশাসকের অনুমতি না নিয়ে এবং পার্শ্ববর্তী খাল-বিল ও খাস জমির টপ সয়েল ব্যবহার করে ইট প্রস্তুতের প্রমাণ পান ভ্রাম্যমাণ আদালত। এজন্য রাইফা ইটভাটা ও এসএএফ ইটভাটাকে দুই লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়। আর লাইসেন্স নবায়ন না করায় আশরাফ ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে ফায়ার সার্ভিস ইউনিটের সদস্যরা রাইফা ইটভাটা (ব্রিকস) ও এসএএফ ভাটার (ব্রিকস) ইট ভিজিয়ে নষ্ট করে দেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ বড়ুয়া জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ১৪ ও ১৫ এর খ ধারায় তিনটি ভাটাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবিএম মসিউজ্জামান, সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর