সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিাশাল বানারীপাড়ায় আফজাল বাহিনীর কাছে জিম্মি সাধারণ মানুষ

news-image

বরিশাল সংবাদদাতা: বরিশাল বানারীপাড়ার মলুহার গ্রামের সন্ত্রাসী, চাঁদাবাজ ও তার বাহিনীর কাছে জিম্মি এলাকার স্থানীয় সাধারণ মানুষ। কসাই হাফিজুর রহমান মিন্টু মোল্লা (৩৩), আনিছুর রহমান রাসেল মোল্লা (২৮), আফজাল মোল্লা (৫৫)। ১লাখ টাকা চাঁদা না পেয়ে নুর আলম (২৮) কে মেরে ফেলার উদ্দেশ্যে গলায় গামছা পেচিয়ে অটোতে উঠিয়ে অপহরণ করে। পরে ৫০হাজার টাকা মুক্তিপণ দিয়ে তাকে ছাড়িয়ে আনা হয়। এ সকল অভিযোগ করছে বাদী নুর আলম।

আলমকে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতরভাবে আহত করে মূল্যবান কাগজপত্রে স্বাক্ষর রাখার অভিযোগে বরিশাল বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যঅজিস্ট্রেট আমলী আদালতে একটি সিআর মামলা (২৪২/১৯) করেছে নুর আলমের বড় ভাই বাদী আব্দুর রহিম। এই মামলাটি পিবিআই তদন্ত করছে।

অপরদিকে বানারীপাড়া থানায় একাধিক অভিযোগ রয়েছে এই সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে। এখন মামলা তুলে নেয়ার জন্য বিভিন্নভাবে হুমকি প্রদান করে আসছে। খুন করিয়া লাশ গুম করে ফেলার হুমকি প্রদান করার অভিযোগ এনে বানারীপাড়া থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। ডায়েরী নং ৯৩৯ তারিখ: ২৪.১১.১৯ খ্রি.।

স্থানীয় লোকদের সাথে কথা বলে জানা যায়, ২০ জনের একটি ভয়ঙ্কর বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠছে এলাকাবাসী। এদের মধ্যে সিমান্ত (২৪) আসরাফুল (১৮) রমজান (১৯) আব্দুল্লাহ (২৪) মিরাজ (২৩) মশিউর রহমান (১৯) ইয়াসিন (৪৫) সকল কুকর্মে অংশ গ্রহণ করে। বাকীরা মাঝে মধ্যে কিছু অপারেশনে অংশ গ্রহণ করে। এই বাহিনীকে ব্যবহার করে বিভিন্ন অপকর্ম করে যাচ্ছে কসাই আফজাল ও তার ছেলে হাফিজুর রহমান মিন্টু কসাই।

নুর আলম অভিযোগ করে জানান, এদের কুকর্মের কোন শেষ নেই। মরা গরুর চামড়া ছিলে বিক্রী করা, গর্ভবর্তী গরু জবাই করে বারবার মাংস বিক্রী করা। ইলুহারের সাহেরা ও সুফিয়ার বাবার ওয়ারিশ থেকে বঞ্চিত করে যায়গা জমি আত্মসাত করে নেয় কসাই আফজাল। মোজাহার মাঝিকে কুপিয়ে মেরে ফেলার চেস্টাসহ তার নৌকাটাও চুরি করে নেয় কসাই আফজাল। বাড়ির ঈস্রাফিলের ঘর থেকে টাকা চুরির করার অবিযোগে মোজাহারের ছোট ভাই আস্রাব আলির স্ত্রী রনজুয়ারাকে অমানুষিক নির্যাতনসহ মারধর করে। মেরে ফেলার হুমকিও দিয়েছে তাকে।

ইস্রাফীলের ঘর থেকে যে টাকাটা চুরি হয় সেই টাকাটা চুরি করেছে মিন্টু ও তার মা হাফিজা। পরে চুরি করা টাকাটা ঈস্রাফিলকে ফেরত দেয়। পরে ঈস্রাফিল সাহেব সবাইকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করে।

আশ্রাব আলীর স্ত্রী রনজুয়ারা ঈস্রাফিলের কাছে মিথ্যে অভিযোগ এনে নির্যাতনের বিচার চায় ইস্রাফীলের কাছে। কিন্তু তারা কোন এই ভয়াবহ নির্যাতনের বিচার করে করে দেয়নি।

অপর একটি চুরির ঘটনায় জামাল নামের একজনকে চুরির দায়ে ধরে আনে মিন্টু ও তার বাহিনী। পরে প্রমাণ হয় টাকা জামাল নেয়নি। গরীব অসহায় মানুষিক রোগী তোতা বিবির মত বিখারির টাকা মেরে দেয় আফজাল।

স্থানীয়রা আরো জানায়, গনি মিয়াকে অপহরণ করে মিন্টু রাসেলসহ তার বাহিনি ৫০ হাজার টাকা চাঁদা নেয়। সোবাহানের মেয়ের বিয়ের টাকা মেরে দেয় আফজাল। আমির হোসেন মৌলভীর ফার্ম থেকে মুরগি নিয়ে ৪০ হাজার টাকা মেরে দেয় সন্ত্রাসী গ্রুপের গডফাদার আফজাল।

আফজালের বড় ভাই নজরুলের কাছে জায়গা বিক্রি করে। সেই জায়গা দখল নিতে দেয়নি আফজাল কসাই, ছেলে মিন্টু কসাই ও রাসেল কসাই। তিন জনই যার যার শশুর বাডি ঘর জামাই থাকে। ঘর জামাই থেকে শশুরের অর্থ সম্পদ হাতিয়ে নেয়াসহ বিভিন্নভাবে অবৈধ ও বেআইনীভাবে অনেক টাকার মালিক বনে গেছেন।

সন্ত্রাসীদের গডফাদার কসাই আফজাল তার সেল ফোন ০১৭৩৩২৭৬১৪৭ টি বন্ধ রয়েছে।
স্থানীয় আওয়ামীলীগ নেতা ও বাড়ী থেকে টাকা চুরি যাওয়ার বাদী ঈস্রাফিল জানান, এমন একটি ঘটনা শুনেছি। মামলা হয়েছে তাও শুনেছি। অন্য কিছু জানি না।

স্থানীয় আওয়ামীলীগ নেতা ও বাড়ী থেকে টাকা চুরি যাওয়ার বাদী ঈস্রাফিল জানান,….. ০১৭৫৩৭৩৭৮২৫

সন্ত্রাসী আফজালের ছেলে হাফিজুর রহমান মিন্টু জানান, আমার বাবাকে নুর আলম মেরেছে। পরে আমার ছোট ভাই রাসেল মোল্লা নুর আলমকে লোকজনের সামনে থেকে ধরে আনে। পরবর্তীতে কোর্টে একটি মামলা হয়েছে মামলাটি তদন্ত চলছে। আমি ঐ দিন উপস্থিত ছিলাম না। পটুয়াখালি আমার কর্মস্থলে ছিলাম।

এ জাতীয় আরও খবর

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

রামিসা হত্যায় অভিযোগ গঠন, বিচার শুরু

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন