,

অস্ট্রেলিয়ায় দাবানলে এখন পর্যন্ত ১শ’ কোটি প্রাণীর মৃত্যু!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের সবচেয়ে শুষ্কতম জনবহুল মহাদেশ অস্ট্রেলিয়ায় দাবানলে এখন পর্যন্ত প্রায় একশ কোটি (এক বিলিয়ন) প্রাণীর মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা।

বুধবার (০৮ জানুয়ারি) ইউনির্ভাসিটি অব সিডনির বিজ্ঞানী ক্রিস ডিকম্যান এক তথ্য প্রকাশ করে জানান, শুধুমাত্র নিউ সাউথ ওয়েলসে ৮০ কোটি প্রাণীর মৃত্যু হয়েছে। আর পুরো দেশে তা একশ কোটি হবে। এর মধ্যে স্তন্যপায়ী, পাখি, সরীসৃপ প্রজাতির প্রাণী উল্লেখযোগ্য।

ক্রিস ডিকম্যান বলেন, অস্ট্রেলিয়ায় চলমান দাবানল বিশ্বের অন্যপ্রান্তে কী ধরনের প্রভাব ফেলেছে, আমাদের এ বিষয়টিও পর্যালোচনা করে দেখা দরকার। এতো সংখ্যক প্রাণী মৃত্যুর বিষয়টি খুবই ‘বেদনাদায়ক’ বলে মন্তব্য করেন বাস্তুতন্ত্র বিষয়ক বিশ্ববিদ্যালয়ের স্কুল অব এনভায়রনমেন্ট সায়েন্সের এ গবেষক।

অস্ট্রেলিয়ার পরিবেশ বিষয়ক মন্ত্রী সসান লে বলেন, দাবানলে এ অঞ্চলের অন্তত ৩০ শতাংশ কোয়ালার মৃত্যু হয়েছে, কারণ এতে তাদের আবাসস্থল পুড়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা