সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে’ পাকিস্তান সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত

news-image

স্পোর্টস ডেস্ক : বিসিবি চাইছে এ মাসের শেষ সপ্তাহে পাকিস্তানে তিনটি টি-টোয়েন্টি খেলতে, তবে কিছুতেই দুই ম্যাচের টেস্ট সিরিজ নয়। পিসিবি চাইছে, বাংলাদেশ পূর্ণাঙ্গ সফরেই আসুক পাকিস্তানে। দুই বোর্ডের এই দুই অবস্থানে সফর একপ্রকার অনিশ্চিত। এদিকে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম ‘ডন’ জানিয়েছে, চলতি মাসের শেষ দিকে পাকিস্তানের মাটিতে বাংলাদেশ দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে কি না, সে ব্যাপারে আজ কিংবা কালকের মধ্যেই পরিষ্কার ধারণা মিলবে। দুটি দেশের ক্রিকেট বোর্ডের সভাপতিরা এ নিয়ে সরাসরি ফোনে কথা বলেছেন।

টেস্ট সিরিজের সম্ভাবনা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নাজমুল হাসানকে ফোন করেছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি এহসান মানি। পিসিবিতে ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে এ খবরই জানিয়েছে সংবাদমাধ্যমটি। পিটিআইকে সেই সূত্র বলেছেন, ‘পাকিস্তান সফর নিয়ে জাতীয় দলের খেলোয়াড় ও কোচিং স্টাফের সঙ্গে কথা বলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারটি মানিকে নিশ্চিত করেছেন নাজমুল হাসান। মানি এবং হাসানের মধ্যে ইতিবাচক কথাই হয়েছে। সিরিজ হওয়ার সুযোগ এখনো আছে।’

পাকিস্তান সফর নিয়ে বিসিবি-পিসিবির অবস্থান এখন মুখোমুখি। পিসিবিকে বিসিবি প্রস্তাব দিয়েছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার। এ মুহূর্তে পাকিস্তানের মাটিতে কিছুতেই টেস্ট খেলতে চায় না বাংলাদেশ। খেললে সেটি হতে হবে নিরপেক্ষ ভেন্যুতে। কিন্তু পাকিস্তান নাছোড়, তারা চায় বাংলাদেশ তাদের মাটিতে টি-টোয়েন্টির সঙ্গে টেস্ট সিরিজটাও খেলুক। বিষয়টি এখনো ঝুলে আছে, সমাধান হয়নি। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান এর আগে জানান, পাকিস্তান সফর নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হবে আগামী সপ্তাহে হতে যাওয়া বোর্ড সভায়।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী