সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তাতে জাতি হতাশ হয়েছে : মির্জা ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : বর্তমান সংসদের এক বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশে যে ভাষণ দিয়েছেন, তাতে জাতি হতাশ ও ক্ষুদ্ধ হয়েছেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। এর আগে গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তাতে জাতি হতাশ হয়েছে। দেশে যে সঙ্কট চলছে তা হচ্ছে পুরোপুরি রাজনৈতিক সংকট। একটি অনির্বাচিত সরকার ক্ষমতা দখল করে বসে আছে। সেটা হচ্ছে গত ২০১৮ সালের ৩০ ডিসেম্বর কোনো ভোট হয়নি, আগের রাতে ভোট ডাকাতি হয়েছে।’

তিনি বলেন, ‘জাতির একটি প্রত্যাশা ছিল সংকট নিরসনের একটি পথ তার (প্রধানমন্ত্রী) বক্তব্যের মধ্যে থাকবে। এ নির্বাচন বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচনের কথা বা এমন কোনো ইঙ্গিত দেবেন অথবা কোনো একটা সংলাপের কথা বলবেন কিন্তু কোনোটাই তিনি করেননি। এই সংকট নিরসনের জন্য তিনি কোনো পথ দেখাননি।’

মির্জা ফখরুল বলেন, ‘তিনি যে বক্তব্য রেখেছেন যা সত্য নয়, যেমন তিনি বলেছেন, ‌‌৭৫ এর পরে বছরগুলোতে মানুষ জরাজীর্ণ ছিল, মানুষের কঙ্কাল দেহ ছিল’ একথাগুলো চরম উল্টো। তার আগে ৭২-৭৫ সাল এদেশে একটি চরম দুর্ভিক্ষ হয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার আমলে, তাদের দুঃশাসনের কারণে।’

বিএনপিকে দোষারোপের বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, ‘ভুলে গেছেন ওনারা যে ১৭৩ দিন হরতাল করেছেন। কেয়ারটেকার সরকারের দাবিতে এবং সেই সময় বাসে ১১ জন ব্যক্তিকে পুড়িয়ে মারা হয়েছিল। আর অনেক লোক নিহত হয়েছিল এই আন্দোলনের ফলে। দেশের রাজনীতির যে কালচার ছিল এখনো আছে। তারা হত্যা করেছে তুলে নিয়ে গিয়ে মারছেন, নিখোঁজ হয়ে যাচ্ছে, গুম হয়ে যাচ্ছে।’

ফখরুল বলেন, ‘এই জিনিসগুলো তার বক্তব্যের মধ্যে আসেনি, বক্তব্যের মধ্যে আশা রাখতে বলেছেন, ভরসা রাখতে বলেছেন। সেই ভরসা মানুষ কোথা থেকে রাখবে। অর্থনীতি চরমভাবে নিচে নেমে গেছে। অর্থনীতির বর্ণনা তিনি দিয়েছেন, তা হচ্ছে পুরো উল্টো। ব্যাংকগুলো ভেঙে পড়েছে মানুষ আস্থা রাখবে কোথায়।’

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী