,

১১ জানুয়ারী রংপুরে ১লাখ ২৬ হাজার ৩২৯ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ- প্লাস ক্যাপসুল

news-image

রংপুর ব্যুরো : ভিটামিন ‘‘এ’’ খাওয়ান,শিশুমুত্যুর ঝুঁকি কমান এ শ্লোগানকে সামনে রেকে রংপুরে জাতীয় ভিটামিন ‘‘এ’’ প্লাস ক্যাম্পেইন ১ম রাউন্ড আগামী ১১ জানুয়ারী সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুুতি নেয়া হয়েছে।বিষয়টি আজ বুধবার বিকেলে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

সিটি মেয়র বলেন, আগামী ১১ জানুয়ারী ১ম রাউন্ড জাতীয় ভিটামিন ‘‘এ’’ প্লাস ক্যাম্পেইনে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ১৯ হাজার ২৮৩ জন শিশুকে এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুকে ১ লাখ ৭ হাজার ৪৬ জন শিশুকে রংপুর সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডে ২৯৫টি কেন্দ্রের মাধ্যমে ৬৬ জন প্রথম সারির,৭ জন দ্বিতীয় সারির,৪জন তৃতীয় সারির সুপারভাইজার ও ৬৩৪ জন স্বেচ্ছঅসেবীর মাধ্যমে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভিটামিন ‘‘এ’’ প্লাস ক্যাপসুল খাওয়াবেন ।

এ সময় সিটি মেয়র আরো বলেন ভিটামিন ‘‘এ’’ প্লাস ক্যাপসুলে সাধারনত কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। ভিটামিন ‘‘এ’’ প্লাস খাওয়ার পর যদি কোন শিশুর বমি বমি ভাব হতে পারে। বমি বমি ভাব হলে অভিভাব্কদের না ঘবড়িয়ে প্রয়োজনে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে জান।শিশুকে ভারা পেটে ভিটামিন ‘‘এ’’ প্লাস ক্যাপসুল খাওয়াতে হবে।

রংপুর সিটি কর্পোরেশন আয়োজিত এই সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন মিঞা, রংপুর সিটি কপোরেশনের সচিব মোঃ রাশেদুল হক , সিটি কর্পোরেশন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মোঃ কামরুজ্জমান এবনে তাজ ,স্যানিটারী ইন্সপেক্টর আব্দুল কাইয়ুম প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর

সতর্কতার পরও ফায়ার লাইসেন্স ছাড়া চলছিল টুপটুপ রিসোর্ট