,

কোনো গুজ‌বে কান দে‌বেন না : প্রধানমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : ইন্টার‌নেট ব্যবহারকা‌রীদের প্র‌তি আহ্বান জা‌নি‌য়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোনো গুজ‌বে কান দে‌বেন না। সত্য তথ্য না জানা বা যাচাই-বাছাই না করা পর্যন্ত শেয়ার দে‌বেন না। এ‌তে দে‌শের ক্ষ‌তি, সমা‌জের ক্ষ‌তি ও ব্যক্তির ক্ষ‌তি হয়।

বুধবার বঙ্গবন্ধু আন্তর্জা‌তিক স‌ম্মেলন কে‌ন্দ্রে তৃতীয় বাংলা‌দেশ ডি‌জিটাল ‌দিবস ২০২০ সম্মাননা প্রধান অনুষ্ঠানে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে তি‌নি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, শিশুরা যাতে প্রযুক্তির উপর আসক্ত হয়ে না পড়ে সে বিষয়ে অভিভাবকদের সাবধান থাকতে হবে।

তৈরি পোশাক খাতের পর প্রযুক্তিকেই সরকার বেশি গুরুত্ব দিচ্ছে বলেও জানান শেখ হাসিনা।

সাইবার নিরাপত্তার জন্য ফিল্টারের ব্যবস্থা করবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যতে আইসিটি খাত হবে দেশের সবচেয়ে বড় রফতানি খাত।

অনুষ্ঠানে মাই গভ বা আমার সরকার অ্যাপ-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অ্যাপে অনলাইনে সরকারের মোট ১৭২টি সেবা পাওয়া যাবে। কেউ বিপদে পড়লে অ্যাপটি খুলে মোবাইল ফোন ঝাঁকালে সরাসরি ৯৯৯ নম্বরে ফোন চলে যাবে।

এসময় সেরা মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় সেরা দপ্তর সমাজ সেবা অধিদপ্তর শ্রেষ্ঠ বিভাগ সিলেট বিভাগ ও শ্রেষ্ঠ জেলা খুলনা এবং শ্রেষ্ঠ উপজেলা কুমিল্লা সদর। এবং শ্রেষ্ঠ ডিজিটাল ক্যাম্পাস শাহজালালাল বিশ্ববিদ্যালয়কে সম্মাননা প্রদান করেন।

তথ্য ও যোগা‌যোগ প্রযু‌ক্তি বিভা‌গের প্র‌তিমন্ত্রী জুনা‌ইদ আহ‌মেদ পলকের সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠা‌নে বি‌শেষ অ‌তি‌থির বক্তব্য দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী ক‌মি‌টির সভাপ‌তি এ কে এম রহমতুল্লাহ। তথ্য ও যোগা‌যোগ প্রযু‌ক্তি বিভা‌গের সি‌নিয়র স‌চিব এম এম জিয়াউল আলম স্বাগত বক্তব্য দেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা