,

দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

news-image

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি : দেশের ব্যস্ততম দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে টানা ৮ ঘন্টা বন্ধ থাকার পর বুধবার সকাল ১০টার দিকে ফেরি চলাচল শুরু হয়েছে। এসময় যাত্রী ও যানবাহনের পূর্ণ লোড নিয়ে মাঝ নদীতে আটকে ছিল ৪টি ফেরি। তীব্র শীতের মধ্যে আটকে থাকা ফেরি ও মহাসড়কে আটকে থাকা যানবাহনের যাত্রীর চরম দূর্ভোগের শিকার হন।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয় সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। সময় বাড়ার সঙ্গে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। এক পর্যায়ে রাত ২টার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট কুয়াশার চাদরে ঢেকে গিয়ে মার্কিং বাতি দৃষ্টি সীমার বাইরে চলে যায়। এতে যে কোন ধরনের দুর্ঘটনা এড়াতে ফেরিসহ সকল ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। টানা ৮ ঘন্টা বন্ধ থাকার পর সকাল ১০টার দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

এদিকে গুরুত্বপূর্ণ এই নৌরুটে ফেরি সার্ভিস বন্ধ থাকায় দক্ষিণ-পশ্চিম অঞ্চল থেকে নদী পাড় হতে আসা শত শত বিভিন্ন যানবাহন দৌলতদিয়া ঘাট এলাকায় মহাসড়কে সিরিয়ালে আটকে পড়ে। কনকনে শীতের মধ্যে সারা রাত মহাসড়কে আটকে থাকা যানবাহনের যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা চরম দুর্ভোগের শিকার হন।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি বিষয়টি নিশ্চিত করে জানান, সিরিয়ালে আটকে থাকা যানবাহনগুলো দ্রুত সময়ের মধ্যে নদী পারাপার করা হবে। এছাড়া দুর্ভোগ কমাতে যাত্রীবাহী যানবাহনগুলো অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর