,

ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে যা বললেন ট্রাম্প

news-image

অনলাইন ডেস্ক : ইরাকে অবস্থিত দুই মার্কিন সেনা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। আজ বুধবার ইরানের ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এক টুইট ট্রাম্প লেখেন, ‘সবকিছু ঠিক আছে! ইরান থেকে ইরাকে অবস্থিত দুই ঘাঁটিতে মিসাইল ছোড়া হয়েছে। এখন হতাহত ও ক্ষয়ক্ষতির মূল্যায়ন চলছে। এ পর্যন্ত সব ঠিকই আছে! আমাদের বিশ্বের যেকোনো জায়গায় সবচেয়ে শক্তিশালী এবং সজ্জিত সামরিক বাহিনী রয়েছে! কাল সকালে (যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার) আমি একটি বিবৃতি দিচ্ছি।’

মার্কিন গণমাধ্যম সিএনএন জানায়, গতকাল মঙ্গলবার রাতে ইরাকের আল-আসাদ ও ইরবিলে অবস্থিত দুই মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ হামলার বিষয়টি স্বীকার করা হয়েছে। তবে ক্ষয়ক্ষতির ব্যাপারে কিছুই জানায়নি দেশটি।

এদিকে এ হামলার কথা স্বীকার করেছে ইরানও। ইরানের রেভল্যুশনারি গার্ডের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় প্রেসটিভি এক টুইট বার্তায় জানিয়েছে, একটি মার্কিন বিমানঘাঁটিতে ১০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। যদি যুক্তরাষ্ট্র ফের কোনো হামলা চালায়, তবে আরও কঠোর প্রত্যাঘাত করা হবে।

গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যা করা হয়, যা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দেয়। ইরানিরা এই হত্যাকাণ্ডের কঠিন প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে। এরই ধারাবাহিকতায় ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা