,

তারাগঞ্জ সরকারি কলেজে সূচীর নির্ধারিত সময়ের ৪০ মিনিট পর পরীক্ষা

news-image

রংপুর ব্যুরো : রংপুরের তারাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষকের অসচেতনার কারণে অনুষ্ঠিত পুরাতন সিলেবাচের ডিগ্রি পাস তৃতীয় বর্ষের পরীক্ষার সময় সূচীর নির্ধারিত সময়ের ৪০ মিনিট পর নেয়ার অভিযোগ উঠেছে। কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব দাবি করেন পরীক্ষার প্রশ্নপত্র বোর্ড থেকে না দেয়ায় এমন ঘটনাটি ঘটেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, সারাদেশে দেশের ন্যায় অনুষ্ঠিত ডিগ্রি পাস তৃতীয় বর্ষের (পুরাতন সিলেবাস) এর পরীক্ষা গতকাল মঙ্গলবার দুপুর ১ টায় তারাগঞ্জ সরকারি ও/এ ডিগ্রি মহাবিদ্যালয়ে শুরু হওয়ার কথা। সেই অনুযায়ী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারায় পুলিশ প্রশাসনসহ পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তাগণ উপস্থিত থাকেন। ৪ জন পরীক্ষার্থীরাও নির্ধারিত ১২ টা ৪৫ মিনিটে তারা পরীক্ষার হলে গিয়ে বসেছিলেন।

কিন্তু দুপুর ১টা বেজে গেলেও পরীক্ষা হলে খাতা সরবরাহ করা হলেও পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহ করা হয়নি। এ নিয়ে দায়িত্বরত কর্মকর্তা ও পরীক্ষার্থীরা হতাশায় থাকেন। পরে তারা জানতে পারেন যে, পরীক্ষার প্রশ্নপত্র না থাকায় এমনটি হচ্ছে। এ খবরটি উপজেলা ইউএনও আমিনুল ইসলাম জানতে পেরে তৎক্ষণিক ভাবে কেন্দ্রে ছুটে যান। এসময় তিনি বোর্ড কর্তৃপক্ষকে ঘটনাটি অবগত করেন এবং বোর্ডের দেয়া নির্দেশ মতে পার্শ্ববর্তী নীলফামারীর সৈয়দপুর থানার সৈয়দপুর মহিলা মহাবিদ্যালয়ের কেন্দ্র থেকে অনুষ্ঠিত পরীক্ষার ইতিহাস যার কোড নং (৪০৩) এবং ইসলামের ইতিহাস যার কোড নং (৪১৩) এর ২৫টি প্রশ্নপত্র সংগ্রহ করে নিয়ে আসা হলে পরে নির্ধারিত সময়ের ৪০ মিনিট পর দুপুর ১ টা ৪০ মিনিটে পুনরায় পরীক্ষা নেয়া হয়।

একটি সূত্রে জানাগেছে, বোর্ড থেকে প্রশ্নপত্র সরবরাহ করে প্রশাসনের কাছে নিরাপত্তার জন্য রাখা হলে প্রশ্নপত্র কেন্দ্রের সচিব তা যাচাই-বাচাই (সটিকং) করে নেয়ার কথা। এ সময় কোন বিষয়ের প্রশ্নপত্র না পাওয়া গেলে তা বোর্ড কর্তৃপক্ষকে আবেদনের মাধ্যমে অবগত করতে হয়। কিন্তু তারাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব আব্দুল বারী মন্ডল তার অসচেতনার কারণেই এমন ঘটনাটি ঘটিয়েছেন। এ বিষয়ে অধ্যক্ষ ও কেন্দ্র সচিব আব্দুল বারী মন্ডল বলেন, এ বিষয়টি তেমন একটা ঘটনা নয়। অনেক সময় এমন ঘটনা ঘটে থাকেন। এ বিষয়ে লেখা-লেখির কোন মানে হয় না, তাতে কলেজের দুর্নাম হয়। উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর