বর্ষসেরা ক্রীড়াবিদের তালিকায় সাকিব-রোমান-জামাল
নিজস্ব প্রতিবেদক : ২০১৯ বিশ্বকাপে অবিশ্বাস্য নৈপুণ্য প্রদর্শন করেছেন সাকিব আল হাসান। অন্যদিকে পুরো বছর জুড়েই আন্তর্জাতিক অঙ্গনে দারুণ সব কীর্তি গড়েছেন আর্চার রোমান সানা। মাঠে দারুণ ফুটবল শৈলীতে জামাল ভূঁইয়া হয়ে উঠেছেন খেলাটায় দেশের সেরা বিজ্ঞাপন। ২০১৯ সাল জুড়ে পারফরম্যান্সে দ্যুতি ছড়িয়ে এই তিন ক্রীড়াবিদ এবার ওঠে এসেছেন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির (বিএসপিএ) বর্ষসেরা ক্রীড়াবিদের সংক্ষিপ্ত তালিকায়।
ক্রীড়া সাংবাদিকদের সংগঠন- বিএসপিএ প্রতি বছরের ধারাবাহিকতায় আয়োজন করতে যাচ্ছে স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানের। ২৪ জানুয়ারি রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে বসবে ক্রীড়াঙ্গনে অন্যতম আকর্ষণীয় এই আসর- ‘কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০১৯’।
এ বছর ১৫টি বিভাগে সর্বমোট ১৬জন বর্তমান ও সাবেক ক্রীড়াবিদ, সংগঠক এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হবে।
সাকিব, রোমান ও জামাল বর্ষসেরা ক্রীড়াবিদের সংক্ষিপ্ত তালিকার সঙ্গে ‘পপুলার চয়েজ অ্যাওয়ার্ড’ ক্যাটাগরিতে স্থান করে নিয়েছেন। এই ক্যাটাগরিতে তাদের সঙ্গে রয়েছেন আরো তিন ক্রীড়াবিদ- কারাতেকা মারজান আক্তার প্রিয়া, ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত ও ফেন্সিং খেলোয়াড় ফাতেমা মুজিব।
অনলাইন ভোটিংয়ের মাধ্যমে এই ছয়জনের মধ্যে থেকে নির্বাচিত হবেন একজন। ১০-২০ জানুয়ারি ২০২০ পর্যন্ত বিএসপিএ’র অফিশিয়াল ওয়েবসাইটে (www.bspa.com.bd) চলবে অনলাইন ভোটিং।
বর্ষসেরা ক্রীড়াবিদ ও পপুলার চয়েজ অ্যাওয়ার্ড পুরস্কার জয়ীর নাম ঘোষণা করা হবে অনুষ্ঠানের দিন।
মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের তৃতীয়তলার সম্মেলন কক্ষে বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন বিএসপিএ সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমদ আনন্দ।
এ সময় উপস্থিত ছিলেন বিএসপিএ সভাপতি মোস্তফা মামুন, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের সিনিয়র ম্যানেজার, মার্কেটিং জনাব ফজল মাহমুদ রনি, কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০১৯ অনুষ্ঠান আয়োজক কমিটির চেয়ারম্যান মো. হাসান উল্লাহ খান রানা, খেলোয়াড় যাচাই-বাছাই উপ-কমিটির সভাপতি তালহা বিন নজরুল।
এক নজরে বিভিন্ন ক্যাটাগরিতে মনোনীতদের নাম
১. বর্ষসেরা ক্রীড়াবিদ ২০১৯ (মনোনীত)
সাকিব আল হাসান (ক্রিকেট)
রোমান সানা (আর্চারি)
জামাল ভূঁইয়া (ফুটবল)
২. পপুলার চয়েজ অ্যাওয়ার্ড ২০১৯
সাকিব আল হাসান (ক্রিকেট)
রোমান সানা (আর্চারি)
জামাল ভূঁইয়া (ফুটবল)
মারজান আক্তার প্রিয়া (কারাতে)
মাবিয়া আক্তার সীমান্ত (ভারোত্তলন)
ফাতেমা মুজিব (ফেন্সিং)
৩. বর্ষসেরা ক্রিকেটার ২০১৯
সাকিব আল হাসান
৪. বর্ষসেরা ফুটবলার ২০১৯
জামাল ভূঁইয়া
৫. বর্ষসেরা ভারোত্তোলক ২০১৯
মাবিয়া আক্তার সীমান্ত
৬. বর্ষসেরা আর্চার ২০১৯
রোমান সানা
৭. বর্ষসেরা কোচ ২০১৯
মার্টিন ফ্রেডরিখ (কোচ, জাতীয় আর্চারি দল)
৮. বর্ষসেরা কারাতে খেলোয়াড় ২০১৯
হোমায়রা আক্তার অন্তরা
৯. বর্ষসেরা তায়কোয়ান্দো খেলোয়াড় ২০১৯
দীপু চাকমা
১০. বর্ষসেরা ফেন্সিং খেলোয়াড় ২০১৯
ফাতেমা মুজিব
১১. উদীয়মান ক্রীড়াবিদ ২০১৯
ইতি খাতুন (আর্চার)
১২. তৃণমূলের ক্রীড়াব্যক্তিত্ব ২০১৯
রফিকউল্ল্যাহ আখতার মিলন (অ্যাথলেটিক কোচ এবং সংগঠন, নোয়াখালী)
তাজুল ইসলাম (ফুটবল কোচ, ঠাকুরগাঁও)
১৩. বিশেষ সম্মাননা ২০১৯
আব্দুল জলিল (সাবেক কাবাডি খেলোয়াড় ও কোচ)
১৪. বর্ষসেরা সংগঠক ২০১৯
কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল (সাধারণ সম্পাদক, বাংলাদেশ আরচারি ফেডারেশন)
১৫. বর্ষসেরা পৃষ্ঠপোষক ২০১৯











