,

কুমিল্লা ১৪২ রানের টার্গেট দিল সিলেট

news-image

স্পোর্টস ডেস্ক : টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে আগেই। কোনোমতে নিজেদের শেষ ম্যাচটি খেলে যেতে পারলেই যেন বাঁচে সিলেট থান্ডার! মিরপুরে কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষেও যেন পালিয়ে বাঁচার চেষ্টা দলটির।

শেষটায় ভালো কিছু করবে কী! বরং ৫ উইকেটে ১৪১ রানেই আটকে গেল সিলেট। অর্থাৎ জিততে হলে কুমিল্লা ওয়ারির্সের করতে হবে ১৪২ রান।

কুমিল্লার বোলারদের তোপে এই ম্যাচেও হাত খুলে খেলতে পারেননি সিলেটের ব্যাটসম্যানরা। এক আবদুল মজিদ যা একটু চেষ্টা করেছেন। ওপেনিংয়ে নেমে ইনিংসের শেষ ওভারে এসে আউট হয়েছেন। তবে তার ৪০ বলে ৪৬ রানের ইনিংসটিকেও টি-টোয়েন্টিসুলভ বলার উপায় নেই।

বাকি ব্যাটসম্যানদের মধ্যে জনসন চার্লস ১৫ বলে ২৬, জীবন মেন্ডিস ১১ বলে ২৩ আর অধিনায়ক আন্দ্রে ফ্লেচার ২৫ বলে করেন ২২ রান। আগের ম্যাচে ৩৮ বলে ৪৭ রানের ইনিংস খেলা মোহাম্মদ মিঠুন এ ম্যাচে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন। ২৫ বলে তিনি করেন ১৮ রান।

কুমিল্লার বোলারদের মধ্যে ২টি করে উইকেট নেন আল আমিন হোসেন আর ডেভিড উইজ। মুজিব উর রহমান নেন ১ উইকেট। সৌম্য সরকার উইকেট না পেলেও ভালো বোলিং করেছেন, ২ ওভারে দেন মাত্র ৭ রান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর