,

নুসরাত জাহানের মুকুটে জুড়ল নতুন পালক

news-image

বিনোদন ডেস্ক : নুসরাত জাহানের মুকুটে জুড়ল নতুন পালক। অভিনেত্রী হিসেবে এর আগে অনেক পুরস্কার পেয়েছেন তিনি। এবার ‘যুবসমাজের আইকন’ হিসাবে সম্মানিত করা হল তাকে। রবিবার বিকেলে ভারতের সায়েন্স সিটি অডিটোরিয়ামে বসেছিল কলাকার অ্যাওয়ার্ডের আসর। সেখানে ‘ইয়ুথ আইকন অ্যাওয়ার্ড’-এ সম্মানিত হলেন নুসরাত। অবশ্য শুধু নুসরাত একা নন। আরো অনেক বাঙালি সম্মানিত হন।

পূর্ব ভারতের অন্যতম জনপ্রিয় অ্যাওয়ার্ড হল ‘কলাকার অ্যাওয়ার্ড’। ভারতীয় চলচ্চিত্রের বিভিন্ন কলাকুশলীকে প্রতিবছর এই পুরস্কারে সম্মানিত করা হয়। বলিউডের হৃষিকেশ মুখোপাধ্যায়, মহেশ ভাট, সুভাষ ঘাই, সানি লিওন যেমন পুরস্কার পেয়েছেন; তেমনই পুরস্কৃত হয়েছেন নীতীশ রায়, শাশ্বত চট্টোপাধ্যায়, কৌশিক সেন, দেব, মীরের মতো অভিনেতারা। রবিবারও অনেক বাঙালি এই পুরস্কার পেলেন।

নুসরাত ছাড়াও তালিকায় ছিলেন ধৃতিমান চট্টোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, অঙ্কুশ হাজরা, রুক্মিনির মতো অনেকে। এদিন ‘ইয়ুথ আইকন অ্যাওয়ার্ড’ পেয়েছেন নুসরাত জাহান। ফেসবুকে তার ছবি পোস্ট করেছেন তিনি। অনুষ্ঠানে অভিনেত্রী গিয়েছিলেন স্বামী নিখিল জৈনের সঙ্গে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর