,

তেঁতুলিয়া কাঁপছে তীব্র শৈত্যপ্রবাহে

news-image

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এবার শীত মৌসুমে দীর্ঘদিন ধরেই সর্বনিম্ন তাপমাত্রার বিরাজ করছে। বেশ কয়েকদিন ধরে শৈত্যপ্রবাহের কারণে দিনভর মেঘলা ও কুয়াচ্ছন্ন আকাশ থাকায় দেখা যায়নি সূর্যের মুখ। এর মধ্যেই আবার গত তিনদিন ধরে কুয়াশার সঙ্গে ঝরেছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। তবে আজ মঙ্গলবার থেকে আবারও তীব্র শৈত্যপ্রবাহে কাঁপছে তেঁতুলিয়া। এদিন সকাল ছয়টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম, তেঁতুলিয়া হিমালয়ের খুব কাছাকাছি হওয়ায় উত্তর-পশ্চিম দিক থেকে হিমেল বাতাস সরাসরি প্রবাহের কারণে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। দিনের বেলা সূর্যের সঙ্গে রোদের দেখা মিললেও উত্তরের হিম বায়ুতে সেই রোদের উষ্ণতা থাকছে না।

তিনি আরও বলেন, দিনে রোদের দেখা মিললেও রাতে তাপমাত্রা কমে যাচ্ছে। নতুন বছরে জানুয়ারির প্রথম সপ্তাহের মঙ্গলবার সকাল ৬টায় ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।

আগামী দু-এক দিনে তেঁতুলিয়ার তাপমাত্রা ৩-৪ ডিগ্রিতে নামার আশঙ্কা রয়েছে বলেও জানান তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা।

গতকাল সোমবার সন্ধ্যা নামতেই অনুভূত হতে থাকে তীব্র শৈত্যপ্রবাহ। কুয়াশা তেমন না থাকলেও বইতে থাকে শীতল হাওয়া। এতে চরম দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। উত্তরের হিমেল বাতাসে কাবু হয়ে পড়েছে দেশের সর্ব উত্তরের এই জনপদের বাসিন্দারা। গ্রামাঞ্চলের নিম্ন আয়ের মানুষগুলোকে বাড়ির উঠোনে, রান্নাঘরের চুলার আগুনে শীত নিবারণ করতেও দেখা যায়।

এর আগে গত বছর ২০১৯ সালে জানুয়ারিতে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। ২০১৮ সালে ৮ জানুয়ারি দেশের ৫০ বছরের ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর