,

সাংবাদিক নিয়ামুল ইসলাম আকঞ্জির পিতার দাফন সম্পন্ন

news-image

ডেইলি সান পত্রিকার স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়ার দৈনিক তিতাসকণ্ঠ এর জেনারেল ম্যানেজার ও নিজস্ব প্রতিবেদক মোঃ নিয়ামুল ইসলাম আকঞ্জি’র পিতা ও বিআরটিসি’র অবসরপ্রাপ্ত ষ্টোর কিপার মোঃ নজরুল ইসলাম আকঞ্জি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি গত রোববার রাত ১০টায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের ভোলাচং গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তিনি বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে আত্মীয়-স্বজনসহ এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। গতকাল সোমবার ১১টায় ভোলাচং ঈদগাহ্ মাঠে ১ম জানাজা ও পরে বাদ যোহর ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের উত্তর মৌড়াইল জামে মসজিদ প্রাঙ্গনে ২য় নামাজে জানাজা শেষে উত্তর মৌড়াইল কবরস্থানে মরহুমের মরদেহ দাফন করা হয়।

জানাজায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ.আ.ম রশিদুল ইসলাম, সাবেক প্রেসক্লাব সভাপতি সৈয়দ মিজানুর রেজা, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আল আমিন শাহীন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি, সিনিয়র সাংবাদিক জাবেদ রহিম বিজন, জেলা জামে মসজিদের সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম, জেলা আওয়ামীলীগ নেতা মাহমুদুর রহমান জগলু, সাবেক জিএস মাইনুল হোসেন চপল, দি এশিয়ান এইজ’র জেলা প্রতিনিধি আশিকুর রহমান মিঠু, সাংবাদিক মোজাম্মেল চৌধুরী, দৈনিক প্রজাবন্ধুর প্রকাশক আবুল হাসনাত সাবেরিন ভ‚ইয়া লিটন, একুশে আলো’র স্টাফ রিপোর্টার আরিফুর রহমান আরিফ, হাফেজ মোঃ আব্দুল্লাহ আল মামুন খান, তিতাসকণ্ঠ’র কম্পিউটার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকসহ মরহুমের আত্মীয়-স্বজন, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং এলাকাবাসী অংশগ্রহণ করেন। এর আগে সাংবাদিক নিয়ামুল ইসলাম আকঞ্জির পিতার মৃত্যুর খবর শুনে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, সাংবাদিক জাবেদ রহিম বিজন, সাংবাদিক মোশাররফ হোসেন বেলাল, সাংবাদিক মজিবুর রহমানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা মরহুমের গ্রামের বাড়িতে ছুটে যান।

প্রসঙ্গত, মোঃ নজরুল ইসলাম আকঞ্জি ব্রাহ্মণবাড়িয়া সিলেট জালালাবাদ সমিতির প্রতিষ্ঠাতা সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।

সাংবাদিক আকঞ্জির পিতার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের শোক
ডেইলি সান পত্রিকার স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়ার দৈনিক তিতাসকণ্ঠ এর জেনারেল ম্যানেজার ও নিজস্ব প্রতিবেদক মোঃ নিয়ামুল ইসলাম আকঞ্জি’র পিতা ও বিআরটিসি’র অবসরপ্রাপ্ত ষ্টোর কিপার মোঃ নজরুল ইসলাম আকঞ্জি’র মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ.আ.ম রশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, সিনিয়র সহ-সভাপতি আল আমীন শাহীন, সহ-সভাপতি মফিজুর রহমান লিমন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, কোষাধ্যক্ষ নজরুল ইসলাম শাহজাদা, দপ্তর সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ, পাঠাগার ও ক্রীড়া সম্পাদক মোশারফ হোসেন বেলাল, সংস্কৃতি ও তথ্য প্রযুক্তি সম্পাদক শিহাব উদ্দিন বিপু, কার্যকরী সদস্য শাহজাহান সাজু ও মজিবুর রহমান খান। বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুম মোঃ নজরুল ইসলাম আকঞ্জির বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা