,

রংপুরের কাউনিয়ায় হেরোইনসহ গ্রেপ্তার ৮

news-image

রংপুর ব্যুরো : রংপুরের হারাগাছে মোবাইলে জুয়া খেলা ও হেরোইন ব্যবসায়ী নারীসহ ৮ জনকে গ্রেফতার করেছে আরপিএমপি থানা পুলিশ।

গত রোববার রাতে হারাগাছ থানার এলাকার জয়বাংলা বাজার এলাকা থেকে স্কুল কর্মচারীসহ ছয় জুয়াড়ি ও মধ্যকার্তিক গ্রাম থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ধুমেরকুটি গ্রামের বাসিন্দা ও আহম্মদ আলী উচ্চ বিদ্যালয়ের কর্মচারী জুয়াড়ি মোহাম্মদ আলী (৪০), রোকিবুল হাসান রুবেল (৩৯), জাকির হোসেন (৩২), আবু সিদ্দিক টুরা (৩৫), এরশাদুল হক (৩০), আলমগীর হোসেন (২৮) ও মধ্যকার্তিক গ্রামের হেরোইন ব্যবসায়ী দুলালী বেগম (৩৩) ও পরশুরামের বালাকোয়া গ্রামের কামরুজ্জামান ওরফে উজ্জল (৪০)।

তথ্যের সত্যতা নিশ্চিত করে হারাগাছ থানার ওসি এ,কে,এম নাজমুল কাদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই নুর আমীন সঙ্গীও ফোর্সসহ অভিযান চালিয়ে নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ৩০ পুড়িয়া হেরোইন জব্দ করা হয়। এছাড়া জয়বাংলা বাজার এলাকায় বিপিএল খেলা কেন্দ্র করে মোবাইলে জুয়া খেলার সময় স্কুল কর্মচারীসহ ছয় জুয়াড়িকে আটক করে পুলিশ। ওসি বলেন, গ্রেফতারকৃত সবাইকে গতকাল সোমবার রংপুর আদালতে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর