,

কুমিল্লায় মুসল্লির ঢল আজহারীর মাহফিলে

news-image

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি : সোমবার কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার মোকাম হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা কমপ্লেক্সের উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে ৪৭তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয় মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে।

ওই মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাওলানা ড. মিজানুর রহমান আজহারী। তার আগমনকে কেন্দ্র করে নিমসার বাজার এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা জোরদার করা হয়।

হাজার হাজার মুসল্লির সমাগমে নিমসার বাজারের বিভিন্ন স্থানে ৬টি প্রজেক্টর দিয়ে ড. মিজানুর রহমান আজহারীর ওয়াজ প্রদর্শন করা হয়। তার বয়ান শোনার জন্য বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা মুসল্লিরা বহুতল ভবনের ছাদে, গাছের ঢালে, এবং টিনের চালে ঝুঁকি নিয়ে অবস্থান করে ওয়াজ শ্রবণ করেন।

প্রায় এক ঘণ্টা বয়ানে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান তার ওয়াজ ধৈর্যের সঙ্গে শুনেন। তিনি দিন ও আখেরাত নিয়ে বয়ান করেন।

অনুষ্ঠিত ওই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার, ময়নামতি ইউপি চেয়ারম্যান লালন হায়দার, বুড়িচং থানার ওসি মো. মোজাম্মেল হক, ব্রাহ্মণপাড়া থানার ওসি আজম উদ্দিন মাহমুদ, দেবপুর ফাঁড়ির ইনচার্জ মো. সাজ্জাদ হোসেন, এসআই নন্দন।

মাদ্রাসা পরিচালনা কমিটি এবং আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর প্রবাসী মো. আবুল হাসেম, মো. সেলিম হোসেন, স্থানীয় যুবলীগের সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক মোবারক হোসেন মেম্বার, মো. গোলাম মোস্তফা, মো. আবুল কাশেম, মো. জামাল হোসেনসহ এলাকার বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আয়োজক কমিটির সদস্যরা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর