,

৪ বার আত্মহত্যার চেষ্টা অভিনেত্রীর

news-image

বিনোদন ডেস্ক : কুশল পাঞ্জাবির মৃত্যুর পর এবার মুখ খুললেন আরও এক অভিনেত্রী৷ টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দীপশিখা নাগপালের বোন আরতি নাগপাল এবার মুখ খুললেন নিজের হতাশা নিয়ে।

আরতি বলেন, কুশল পাঞ্জাবির আত্মহত্যার খবরে হতাশ হয়ে পড়েছিলেন তিনি৷ কিন্তু জীবন শেষ করে দেওয়ার মতো চরম সিদ্ধান্ত নেওয়ার আগে একবার সবদিক ভেবে দেখা উচিত ছিল কুশলের৷ জীবনের সমস্যা নিয়ে কুশল তাঁর সঙ্গে আলোচনা করতেই পারতেন কারণ তিনিও এক সময় নিজের জীবন শেষ করে দেওয়ার মতো সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানান আরতি।

তিনি আরও বলেন, একবার নয়, পরপর ৪ বার নিজের জীবন শেষ করে দেওয়ার মতো সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। ৪ বার সিদ্ধান্ত নিয়েও, শেষ পর্যন্ত পিছিয়ে আসেন তিনি৷ শুধু তাই নয়, বিয়ের পর তাঁর জীবনে ২ সন্তান এসেছে৷ তারপরই ব্যর্থ বিয়ে এবং সম্পর্ক থেকে বার বার পিছিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন তিনি৷ কিন্তু কোনও বারই সফল হননি তিনি৷ বিয়ে সফল হয়নি বলে, নিজের জীবন শেষ করে দিতে হবে, এমন ভাবনা থেকে কুশলেরও বেরিয়ে আসা উচিত ছিল বলে মনে করেন আরতি৷

প্রসঙ্গত, কুশল পাঞ্জাবির মৃত্যুর পর বিষয়টি নিয়ে মুখ খোলেন টেলিভিশনের জনপ্রিয় তারকা অর্জুন বিজলানি৷ তিনি বলেন, টেলিভিশন ইন্ডাস্ট্রিতে যেভাবে অভিনেতারা দিনের পর দিন মানসিক চাপে বিধ্বস্ত হয়ে পড়েন, এবার তা সবার জানা উচিত৷ কিন্তু মানসিক চাপ নিয়ে অভিনেতারা কখনও মুখ খোলেন না কাজ হারানোর ভয়ে৷ কিন্তু এবার সেই সমস্ত ভয় থেকে বেরিয়ে আসা উচিত বলেও মন্তব্য করেন অর্জুন বিজলানি৷

গত ২৬ ডিসেম্বর ব্যান্দ্রার পালি হিলে নিজের ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় কুশল পঞ্জাবির মৃতদেহ৷ স্ত্রী অড্রে ডেলহান এবং ছেলে কিয়ানের সঙ্গে দূরত্ব মেনে নিতে পারেননি কুশল। সেই কারণেই তিনি নিজের জীবন শেষ করে দেওয়ার মতো সিদ্ধান্ত নেন বলে অভিযোগ করে প্রয়াত অভিনেতার পরিবার। জিনিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর