,

সোলাইমানিকে বিদায় জানাতে লাখো মানুষের ঢল (ভিডিওসহ)

news-image

আন্তর্জাতিক ডেস্ক : শুক্রবার বাগদাদে মার্কিন হামলা নিহত হয়েছেন ইরানের কুদস বাহিনীর প্রধান লেঃ জেনারেল কাসেম সোলাইমানি। আজ সোমবার সোলাইমানির নামাজে জানাযায় অংশ নিতে ইরানের রাজধানী তেহরানে লক্ষ-লক্ষ জনতার ঢল নেমেছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, সারা তেহরান থেকে লাখ লাখ মানুষের মিছিল তেহরান বিশ্ববিদ্যালয়ের জুমার নামাজ প্রাঙ্গনের দিকে অগ্রসর হচ্ছে।

লেঃ জেনারেল কাসেম সোলাইমানির জানাযার নামাজ পড়াবেন ইইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি।

গতকাল রবিবার ভোররাতে ইরাক থেকে ইরানের দক্ষিণাঞ্চলীয় আহওয়াজ বিমানবন্দরে তার লাশ পৌঁছায়। এ সময় আহওয়াজ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের শীর্ষস্থানীয় শত শত সামরিক ও বেসামরিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আহওয়াজ থেকে তার লাশ নিয়ে যাওয়া হয় ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় মাশহাদ নগরীতে। সেখানে জনতা তার প্রতি শ্রদ্ধা জানায়। সেখানেও লাখ লাখ মানুষ সমবেত হয়েছেন।

আজ রাজধানী তেহরানে জানাযা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে রাজধানী তেহরানে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এরপর যথাক্রমে কোম ও জেনারেল সোলায়মানির জন্মস্থান দক্ষিণ ইরানের কেরমান শহরে লাশ নিয়ে যাওয়া হবে। জেনারেলের ওসিয়ত অনুযায়ী কেরমানেই তার দাফন সম্পন্ন হবে।

শুক্রবার ভোররাতে ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন সন্ত্রাসী বাহিনীর বিমান হামলায় ইরানের কুদস ফোর্সের কমান্ডার লেঃ জেনারেল কাসেম সোলাইমানি শাহাদাৎবরণ করেন। ওই হামলায় জেনারেল সোলাইমানির সঙ্গে ইরাকের জনপ্রিয় সরকার-পন্থি স্বেচ্ছাসেবী বাহিনী হাশদ আশ-শাবি’র উপ প্রধান আবু মাহদি আল-মুহানদিস’সহ দু’দেশের মোট ১০ সেনা ও কমান্ডার নিহত হন। সূত্র : পার্স টুডে

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর