,

আরজে হিসেবে যাত্রা শুরু শবনম ফারিয়ার

news-image

বিনোদন প্রতিবেদক : শবনম ফারিয়া। অভিনেত্রী ও মডেল হিসেবে সুখ্যাতি তাঁর। সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয়। বিশেষ করে ইনস্টাগ্রামে তো দেশের ব্যাপক জনপ্রিয়। বাংলাদেশি যে ক’জন শোবিজ তারকা ইনস্টাগ্রামে বেশ জনপ্রিয় তাদের মধ্যে অন্যতম শবনম ফারিয়া। যার অনেকগুলো ছবি রয়েছে যাতে লাইকের সংখ্যা লক্ষাধিক করে। তবে আলোচনার বিষয় এসব নয়, এসব হলো ভূমিকা।

জনপ্রিয় অভিনেত্রী, যিনি দেবী চলচ্চিত্রে নীলু চরিত্রে অভিনয় করে বাচসাস চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন সেই শবনম ফারিয়া এবার আরজে হিসেবে যাত্রা শুরু করেছেন। ঠিক রেডিওতে রেডিও জকি হিসেবে চাকরি নিয়ে ফেলেননি ঠিকই, কিন্তু একটি বেসরকারি রেডিওতে প্রচারিত হতে যাওয়া একটি প্রোগ্রাম সঞ্চালনার দায়িত্ব নিয়েছেন। যেহেতু রেডিওতে যাচ্ছে সেহেতু শবনম ফারিয়াকে তো রেডিও জকি বলা যেতেই পারে।

সোমবার সকালে বিষয়টি শবনম ফারিয়া নিজেই কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন। বললেন, ‘এটি একটি সাপ্তাহিক প্রোগ্রাম। আজকেই প্রথম পর্ব শুরু হতে যাচ্ছে। আমি এর উপস্থাপক। অনুষ্ঠানটি রেডিও স্বাধীনে প্রচারিত হবে।’

রেডিও স্বাধীনে ‘ইচ্ছেডানা’ নামের এক ঘণ্টার এই অনুষ্ঠানটির আয়োজক নারী ও শিশু মন্ত্রণালয়, সহযোগিতা করছে ইউনিসেফ। আজকের বিষয় অব্যাহত শিক্ষার গুরুত্ব। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, রাশেদা কে চৌধুরী।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

ফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত : সভাপতি রতন-সম্পাদক আনন্দ নির্বাচিত

ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার ভূমিকম্প

মার্চের মধ্যে উদ্বোধন হবে পদ্মা ব্যারেজ

মুগদা হাসপাতালে অনিয়ম নিয়ে কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

গাজীপুরের যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রধানমন্ত্রী

বৃষ্টি কমে বাড়তে পারে গরম

চার দফা কমার পর আবার বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মোদি-শি বৈঠকে ভারত-চীন সম্পর্ক স্বাভাবিকের বার্তা

রিজভীকে উপদেষ্টা হতে অনুরোধ ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের