,

মার্কিন নারীকে ধর্ষণের হুমকি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে এক মার্কিন নারীকে নিজ দেশে ফিরে না গেলে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। গত রবিবার পশ্চিমবঙ্গের কলকাতায় ঘটনা ঘটেছে। কর্মসূত্রে এবং বিবাহসূত্রে গত সাত বছর ধরে তিনি কলকাতার বাসিন্দা। ওই নারী এবং তার স্বামী বলেন, প্রথমে বিষয়টি পাত্তা দিইনি। কিন্তু চারদিকে যা হচ্ছে, তাই ভয় পেয়ে ১০০ নম্বরে ডায়াল করি। পুলিশ গিয়ে ওই ব্যক্তিকে নিয়ে যায়।

হেঁটে কলকাতার ঐতিহ্য চেনানোর এক সংস্থার কর্ণধার যুবক ফেসবুক পোস্টে জানান, সকাল ৮টায় হাঁটা শুরুর কথা ছিল। তিনি স্ত্রীকে নিয়ে চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের উপরে টেলিফোন ভবনের কাছে বাকিদের জন্য অপেক্ষা করছিলেন। তাদের গন্তব্য ছিল চায়না টাউন। হঠাৎ ওই যুবক লক্ষ্য করেন, এক ব্যক্তি তার স্ত্রীকে উদ্দেশ্য করে অশ্লীল কিছু কথা বলছে। প্রথমে ওই ব্যক্তিকে তারা পাত্তা দেননি। পরে লক্ষ্য করেন, ওই ব্যক্তি তার স্ত্রীর কাছে গিয়ে কুরুচিকর মন্তব্য করছে। তাকে ‘বিদেশিনি’ সম্বোধন করে ওই ব্যক্তি বলে, এ দেশ বিদেশিদের জন্য নয়। তিনি দ্রুত দেশ না ছাড়লে অভিযুক্ত তাকে ধর্ষণেরও হুমকি দেয়।

ফোন করার কিছু ক্ষণের মধ্যেই উপস্থিত হন বৌবাজার থানার এক সাব ইনস্পেক্টর। তিনি অভিযুক্তকে খুঁজে বের করেন। পুরো বিষয়টি শুনে পুলিশি নিরাপত্তার ব্যবস্থাও করেন। ফোনে ওই যুবক জানান, সাত বছর ধরে তার স্ত্রী কলকাতায় আছেন। কিন্তু এ রকম পরিস্থিতিতে কখনও পড়েননি।
পুলিশ জানিয়েছে, ফোন পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়া হয়েছে ওই তরুণীকে। তবে দম্পতি কোনও লিখিত অভিযোগ না করায় অভিযুক্ত ব্যক্তিকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। সূত্র: আনন্দবাজার পত্রিকা

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর