,

ফুলবাড়ি গুলি ও পিস্তলসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

news-image

রংপুর ব্যুরো : গুলি ও পিস্তলসহ মাদক পাচার ও চোরাচালান সিন্ডিকেটের সদস্য মনছুর আলী নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। একই সঙ্গে তার কাছ থেকে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গজেরকুটি গ্রামের মৃত আমিন আলীর ছেলে।
আজ রবিবার দুপুরে দুপুরে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান রংপুর র‌্যাব-১৩ সদর দপ্তরের মিডিয়া অফিসার মেজর গালিব মুহম্মদ নাতিকুর রহমান।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গার পূর্ব ফুলমতি গ্রামে অভিযান পরিচালনা করে র‌্যাব সদস্যরা। অভিযানে এক রাউন্ড গুলি, একটি ওয়ান শ্যুটার পিস্তল গান ও ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মনছুর আলীকে গ্রেফতার করা হয়।

র‌্যাবের দাবি, গ্রেফতার মনছুর আলী দীর্ঘদিন যাবৎ কুড়িগ্রামে মাদক পাচার ও চোরাচালান সিন্ডিকেটের শীর্ষ নেতৃত্বে থেকে মাদকের ব্যবসা করে আসছেন। তার মাধ্যমে গাঁজাসহ অন্যান্য মাদক দ্রব্যের চালান দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার এই ব্যবসায়ী মাদক পাচার ও চোরাচালানের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। তার বিরুদ্ধে কুড়িগ্রাম জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা চলমান রয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর