,

কম্বোডিয়ায় ভবন ধসে নিহত ৩৬

news-image

কম্বোডিয়ায় নির্মাণাধীন একটি পর্যটক গেস্টহাউস ধসে ৩৬ জন নিহত ও আরও ২৩ জন আহত হয়েছে।শুক্রবার রাজধানী নম পেন থেকে ১৬০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে উপকূলীয় শহর কেইপে সাত তলা ওই ভবনটি ধসে পড়ে, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।কর্মকর্তারা জানান, ধসে পড়া ভবনটির ধ্বংসস্তূপের নিচে নির্মাণ শ্রমিকরা আটকা পড়েছিলেন। ঘটনার দুই দিন পর রোববার উদ্ধার অভিযান শেষ হয়।

নিহতদের মধ্যে ছয়টি শিশু ও ১৪ জন নারী রয়েছে বলে এক বিবৃতিতে জানান তারা। তবে নির্মাণ ক্ষেত্রে শিশুরা ছিল কেন, বিবৃতিতে সে বিষয়ে কিছু বলা হয়নি।

কেইপের গভরর্নর কেন সাথা জানান, জিজ্ঞাসাবাদের জন্য ভবনটির মালিক এক কম্বোডিয়ান দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে।এ ঘটনায় কেইপ প্রদেশের কোনো কর্মকর্তাকে বরখাস্ত করা হবে না বলে জানিয়েছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন।ভবন ধসের ঘটনায় কর্তৃপক্ষের ভূমিকা সমর্থন করে তিনি বলেন, “ভবন ধসের ঘটনা শুধু কম্বোডিয়াতেই ঘটে না, আমেরিকাসহ অন্যত্রও এমন ঘটনা ঘটে।”কম্বোডিয়ায় চীনা পর্যটক ও বিনিয়োগকারীদের আনাগোনা বেড়ে যাওয়ায় নতুন ভবন নির্মাণের ধুম পড়েছে।

কেইপের ভবন ধসের ছয় মাস আগে প্রেয়া সিহানুক প্রদেশে চিনা মালিকানাধীন একটি নির্মাণ ক্ষেত্রে ভবন ধসের ঘটনায় ২৮ জন নিহত হয়েছিল। ওই ঘটনার জেরে প্রদেশটির এক দুর্যোগ ব্যববস্থাপনা কর্মকর্তাকে বরখাস্ত করেছিলেন হুন সেন আর সাত জনের বিরুদ্ধে অনৈচ্ছিক হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছিল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর