,

বিএনপি পরিবারতন্ত্রের প্রধান পৃষ্টপোষক : তথ্যমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি পরিবারতন্ত্রের প্রধান পৃষ্টপোষক এবং তারা পরিবারতন্ত্র লালন করে। আওয়ামী লীগে পরিবারতন্ত্র চলছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের তিনি বলেন, ‘পরিবারতন্ত্রের মধ্যে বসে তিনি যে কথা বলেছেন, এটি তার দলের বেলায়ই প্রযোজ্য।

রবিবার সচিবালয়ে তথ্যমন্ত্রী তার দপ্তরে সাংবাদিকদের প্রেস ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনকে কোন যোগ্যতায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে মনোনয়ন দেয়া হয়েছে প্রশ্ন রেখে ড. হাছান মাহমুদ বলেন, তিনি কি আগে কখনো রাজনীতি করেছেন? নাকি সাদেক হোসেন খোকার ছেলে বলেই তাকে এই পদে মনোনয়ন দেয়া হয়েছে।

তথ্যমন্ত্রী বলেন, ‘এখন বিএনপির চেয়ারপারসন হচ্ছেন খালেদা জিয়া, আর ভারপ্রাপ্ত চেয়ারপারসন হচ্ছেন তারই পুত্র তারেক রহমান। দুজনই দণ্ডপ্রাপ্ত আসামী। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যা বলেছেন, তা তাদের বেলায় প্রযোজ্য। আমাদের দলে কখনো পারিবারিক কারণে কোন পদ দেয়া হয় না।

বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সভাপতি বেগম সুলতানা কামালের পরিবেশ নিয়ে এক বক্তব্য প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘আমি সুলতানা কামালের প্রতি যথাযথ সম্মান রেখেই বলতে চাই, তিনি সবসময় কড়া কথা বলে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন। যেভাবে ঢালাওভাবে কথাগুলো বলেছেন, তা কোনভাবেই গ্রহণযোগ্য নয়।’

বর্তমান সময়ে বাংলাদেশের পরিবেশ নিয়ে আন্তর্জাতিক সংস্থা পরিচালিত জরিপের ডাটা দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, এগুলোর দিকে তাকালে তিনি নিশ্চয়ই তার ভুল বুঝতে পারবেন এবং বক্তব্যের জন্য লজ্জা পাবেন। বাসস

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর