,

নবীনগরে সানী হত্যার প্রতিবাদে মানববন্ধন

news-image

সঞ্জয় শীল, নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে উপজেলার পৌর এলাকার ভোলাচং গ্রামের মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের ছেলে জাহিদুল হাসান সানী (২৮) হত্যার প্রতিবাদে রবিবার (০৫/০১) এলাকাবাসি মানববন্ধন করেছে। নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কে ভোলাচং নতুন বাজারের এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

গত বুধবার উপজেলার শ্রীরামপুর গ্রামের কাচারী বাড়ি মোড়ে শ্রীরামপুর গ্রামের ইসমাহিল মিয়ার ছেলে জীবন মিয়ার কাছে পাওনা টাকা চাইতে গিয়েছিল সানি। টাকা চাইতে গেলে দুই জনের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে জীবন মিয়া ও তার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিপক্ষের উপর হামলা চালায়। বক্তারা এ নির্মম হত্যাকান্ডের জন্য দ্রুত আসামীদের গ্রেফতারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শান্তিুর দাবী জানান।

মানাববন্ধন শেষে সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান ভূইয়ার সভাপতিত্বে পথ সভায় বক্তব্য রাখেন, পার্থ রঞ্জন পাল, গোলাম মাওলা ভূইয়া, মুক্তিযোদ্ধা সামছুল আলম সরকার, তুষার কান্তি দাস টিটু, হারিুনুর রশিদ, জাহাঙ্গীর আলম, হরমুজ সরদার, মুক্তিযুদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মো. আবু কাউছার প্রমূখ। উল্লেখ্য নিহত সানির পিতা মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন বাদী হয়ে এজাহার নামীয় জীবন মিয়া, রবিন , ইব্রাহিম, রোবেল ও আরো অজ্ঞাত নামা আসামী করে নবীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর