,

প্রতিটি ক্ষেত্রে পুলিশ বাহিনী দক্ষতার পরিচয় দিচ্ছে : প্রধানমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘পুলিশ বাহিনী প্রতিটি ক্ষেত্রে দক্ষতার পরিচয় দিচ্ছে। জনগণের মন থেকে পুলিশ-ভীতি দূর করে পুলিশকে জনবান্ধব একটি বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার নানা পদক্ষেপ নিয়েছে।’

রোববার সকালে রাজধানীতে রাজারবাগ পুলিশ লাইনে পুলিশ সপ্তাহ ২০২০-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

পুলিশের উন্নয়নে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘এই সরকার ধাপে ধাপে পুলিশের জনবল বাড়িয়েছে। তাদের বেতন বাড়িয়েছে। আগে পুলিশের সব সদস্যের জন্য রেশনের ব্যবস্থা ছিল না। এখন তা করা হয়েছে। এমনকি অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যরা যাতে আজীবন রেশন পায় সে ব্যবস্থাও করেছে এই সরকার।’

পুলিশের উন্নয়নে সরকারের এই ব্যয়কে জনগণের স্বার্থে একটি বিনিয়োগ বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘জনবল বাড়িয়ে পুলিশের বিভিন্ন বিশেষায়িত ইউনিট গড়ে তোলা হয়েছে যাতে তার জনগণের সেবায় আরও বেশি সম্পৃক্ত হতে পারেন।’

বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘অর্থনৈতিক দিকে থেকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এটা ধরে রাখতে হবে। জাতির পিতা যেই ক্ষুধা-দারিদ্র্যমুক্ত যেই সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন, তা বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি।’

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পুলিশ পদক পাওয়া সবাইকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। পরে তিনি পুলিশ সপ্তাহ ২০২০-এর উদ্বোধন ঘোষণা করেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা