,

ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাস-বিমানঘাঁটিতে রকেট হামলা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাস ও সালাহউদ্দিন প্রদেশের মার্কিন বিমানঘাঁটিতে একযোগে ৫টি রকেট হামলা চালানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৫ জন আহত বলে জানা গেছে।

শনিবার (৪ জানুয়ারি) এ হামলার ঘটনা ঘটে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইরাকের সামরিক বাহিনী। আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে এ তথ্য জানা যায়।

খবরে বলা হয়, বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে দুটি রকেট ছোড়া হয়েছে। এছাড়া বাগদাদের উত্তরে সালাহউদ্দীন প্রদেশে মার্কিন সেনাদের বালাদ বিমানঘাঁটিতে তিনটি রকেট ছোড়া হয়েছে। একযোগে এসব রকেট ছোড়া হয়।

হামলায় কেউ নিহত হয়নি বলে ধারণা করা হচ্ছে।

বাগদাদ বিমানবন্দরে মার্কিন হামলায় ইরানি জেনারেল কাসেম সোলেমানি নিহত হওয়ার একদিন পরই এ হামলা ঘটনা ঘটলো। তবে কে বা কারা এসব হামলা চালিয়েছে এ ব্যাপারে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর