,

পীরগাছা ডাকঘরের ভাঙা ভবনে ডিজিটাল সেবা : ঝুঁকিতে কর্মকর্তা ও কর্মচারীরা

news-image

রংপুর ব্যুরো : জরাজীর্ণ ভবন। পলেস্তার খসে বেরিয়ে গেছে ছাদের রড। ফাটল ধরেছে চারপাশের দেয়ালে। খসে পড়ছে ছাদ ও দেয়ালের পলেস্তারা। ভাঙা ভবনেই জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন কর্মকর্তা ও কর্মচারীরা। তবুও এ ভবনটির দিকে নজর নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। এই চিত্র রংপুরের পীরগাছা উপজেলা ডাকঘরের।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ভবনের পলেস্তরা খসে ছাদের ঢালাইয়ের রডগুলো বের হয়ে তাতে মরিচা পড়েছে। ছাদের বিমে ধরেছে ফাটল। ভবনের মেঝের ঢালাই উঠে গিয়ে তা দেবে গেছে। বর্ষার সময় ডাকঘরের কাগজপত্র পলিথিন দিয়ে ঢেকে রাখতে হয়। ভবনটির দেয়ালেও বড় বড় ফাটল ধরেছে। বৈদেশিক ও ই-মোবাইলে টাকা লেনদেনের জন্য ডাক বিভাগ থেকে কম্পিউটার দেওয়া হয়েছে। সেটিও পলেস্তরা পড়ায় ঢেকে রাখা হয়।

ডাকঘর সূত্রে জানা যায়, ১৯৮০ সালে ৫ কক্ষবিশিষ্ট এ পাকা ভবনটি নির্মাণ করা করা হয়। ২০০১ সালে ভবনটি একবার সংস্কার করা হলেও ছাদসহ বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে ১১ বছর আগে। বর্তমানে জরাজীর্ণ ডাকঘরটিতে কার্যক্রম চালানো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। কার্যালয়ের পাশে পোস্টমাস্টারের আবাসিক ভবন। ওই ভবনটিরও একই অবস্থা।

ডাকঘরে আসা সেবাগ্রহীতা রানী খাতুন ও ওমর ফারুক মণ্ডল ক্ষোভের সঙ্গে বলেন, এ যেন ‘ভাঙা ভবনে ডিজিটাল সেবাদানের নতুন চিত্র’। ভাঙা ভবনটি সংস্কারে কারো কোনো মাথাব্যথা নেই।

আরেক গ্রাহক ফুল মিয়া বলেন, প্রতিমাসে একবার পোস্ট অফিসে আসতে হয়। ভবনের ভেতরে বেশিক্ষণ থাকলে বুকের ভেতর ধড়ফড় করে। খানিক পরপর ছাদ থেকে বালু ঝুরঝুর করে মাথায় পড়ে।

ডাকঘরে কর্মরত রানার আলী আকবার বলেন, মাথার ওপর জরাজীর্ণ ভবন। কখন পলেস্তারা খসে পড়ে এ আতঙ্ক নিয়ে কাজ করতে হচ্ছে। কোনো সুস্থ মানুষ এমন ভবনে কাজ করবে না।

পীরগাছা ডাকঘরের পোস্টমাস্টার হালিম বাদশা বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট একাধিকবার এ ভবনের কার্যক্রম সরিয়ে নেওয়ার জন্য আবেদন করা হয়েছে। বর্তমানে সাতজন কর্মকর্তা-কর্মচারীকে প্রতিদিন ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে।

রংপুরের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল প্রদীপ কুমার বলেন, আমাদের অগ্রাধিকার তালিকায় পীরগাছা ডাকঘর প্রথমে রয়েছে। আশা করছি দ্রতই নতুন ভবন নির্মাণের কার্যক্রম শুরু হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর