,

খুলনাকে হারি আবার শীর্ষে চট্টগ্রাম

news-image

স্পোর্টস ডেস্ক : মুশফিকদের উড়িয়ে ঢাকা প্লাটুনকে হটিয়ে বঙ্গবন্ধু বিপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে আবারও উঠে এসেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সিলেট পর্বের শেষ দিন আজ শনিবার খুলনার বিপক্ষে খেলতে নেমে ছয় উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়েন ইমরুলরা। ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে দলটি। এরই মধ্যে দিয়ে দলটি সবার আগে প্লে-অফ নিশ্চিত করেছে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুপুর দেড়টায় শুরু হওয়া এই ম্যাচে আগে ব্যাটিং করতে নেমে মেহেদী হাসান রানার বোলিং তোপে পড়ে মাত্র ১২১ রানে গুটিয়ে যায় খুলনা। টার্গেটে খেলতে নেমে ১১ বল বাকি থাকতে ছয় উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় সাগরিকার পাড়ের দলটি। ইমরুল ৩০ ও সোহান ৬ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

এ ছাড়া শুরুতে ব্যাটিং করতে নেমে সিমন্স-জুনায়েদ দুর্দান্ত ব্যাটিং করে চট্টগ্রামকে শুভসূচনা এনে দেন। সিমন্স ৩৬ রানে আউট হলে ভাঙে ৬৯ রানের ওপেনিং জুটি। জুনায়েদের ব্যাট থেকে আসে ৩৬ রান। মাঝে গুনারত্নে ও ওয়ালটন ফেরেন দুই অঙ্কের ঘর ছোঁয়ার আগেই। খুলনার হয়ে দুটি উইকেট নেন ফ্রাইলিংক।

এর আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১২১ রান করে। সর্বোচ্চ ৪৮ রান করেন রাইলে রুশো। দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান আসে মুশফিকের ব্যাট থেকে। দুই ওপেনার মিরাজ-আমলা আউট হন চার ও আট রান করে। এ ছাড়া ফ্রাইলিংক ১৭ রান করে সাজঘরে ফেরেন।

রুবেল হোসেন ও মেহেদি হাসান রানা সর্বোচ্চ তিন উইকেট করে নেন। রুবেল তিন ওভার ৫ বলে মাত্র ১৭ রান দেন। রানাও কম যাননি, তিনি চার ওভার বোলিং করে ১৮ রান দেন। এ ছাড়া ক্যাসরিক উইলিয়ামস দুই উইকেট নেন চার ওভারে ২১ রান দিয়ে।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

ফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত : সভাপতি রতন-সম্পাদক আনন্দ নির্বাচিত

ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার ভূমিকম্প

মার্চের মধ্যে উদ্বোধন হবে পদ্মা ব্যারেজ

মুগদা হাসপাতালে অনিয়ম নিয়ে কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

গাজীপুরের যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রধানমন্ত্রী

বৃষ্টি কমে বাড়তে পারে গরম

চার দফা কমার পর আবার বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মোদি-শি বৈঠকে ভারত-চীন সম্পর্ক স্বাভাবিকের বার্তা

রিজভীকে উপদেষ্টা হতে অনুরোধ ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের