সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় শারিরীক প্রতিবন্ধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

news-image

বঙ্গবন্ধু টি-টুয়েন্ট হুইলচেয়ার ক্রিকেট প্রীতি ম্যাচ ও শারিরীক প্রতিবন্ধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত শারিরীক প্রতিবন্ধীরা অদম্য মনোবল প্রাণশক্তিতে বিভিন্ন কাজে অংশ নিয়ে সুস্থ সবলদের প্রেরণা দিচ্ছে -উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, প্রতিবন্ধীদের অভিভাবক, ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়নের রূপকার জেলা আওয়ামীলীগের সভাপতি বিশিস্ট লেখক সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, বর্তমান সরকার প্রতিবন্ধীদের কল্যাণে নানামুখী কর্মসূচী বাস্তবায়ন করছে।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গভীর আন্তরিকতায় দেশের প্রতিবন্ধীরা নানা ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর কন্যা সয়মা ওয়াজেদ পুতুল প্রতিবন্ধীদের সেবায় দেশে বিদেশে নানাভাবে কাজ করছেন। ফলে বিগত দশ বছরে প্রতিবন্ধীদের নানা সমস্যা সমাধান হয়েছে এবং নানাভাবে তারা সকলের সাথে একীভ’ত হয়ে প্রতিভার বিকাশ সহ বিভিন্ন কাজে অংশ নিয়ে সাফল্যের সাথে ভ’মিকা রাখছে। তিনি বলেন ব্রাহ্মণবাড়িয়ায় হেদায়েতুল আজিজ মুন্না প্রতিবন্ধী দের প্রেরণার একজন সফল সংগঠক। ড্রিম ফর ডিস এ্যাবিলিটি ফাউন্ডেশনের মাধ্যমে বিভিন্ন কর্মসূচী সফল বাস্তবায়নের মাধ্যমে দেশে বিদেশে প্রসংশা কুড়িয়েছে।

শারিরীক প্রতিবন্ধীদের অংশগ্রহণে বঙ্গবন্ধু টিটুয়েন্টি প্রীতি ক্রিকেট ম্যাচ এবং শারিরীক প্রতিবন্ধী ফুটবল ম্যাচকে স্বাগত জানিয়ে তিনি বলেন এই আয়োজন দেখে আমি অভিভ’ত হয়েছি। ব্রাহ্মণবাড়িয়ায় এমন আয়োজন এ জেলার ঐতিহ্যকে বিকশিত করেছে । বিভিন্ন জেলা থেকে আগত প্রতিবন্ধীদের অংশগ্রহণে এ আয়োজন একটি প্রসংশনীয় উদ্যোগ। শারিরীক প্রতিবন্ধীরা অদম্য প্রাণশক্তি দৃঢ় মনোবলের মাধ্যমে প্রমাণ করছে প্রবল ইচ্ছা শক্তি থাকলে জীবনে কোনকাজেই বাঁধা থকে না। তাদের এই প্রাণ শক্তি দেখে সুস্থ সবলরা প্রেরণা পাচ্ছে।

প্রতিবন্ধীদের কল্যাণে যে কোন কাজে তিনি সার্বিক সহযোগিতার আশ^াস দেন। গত বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ড্রিম ফর ডিস এ্যাবিলিটি ফাউন্ডশনের আয়োজনে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি হুইলচেয়ার ক্রিকেট প্রীতি ক্রিকেট ম্যাচ ও শারিরীক প্রতিবন্ধী ফুটবল ম্যাচ ( বিজয়ী দল হুইলচেয়ার ক্রিকেট লাল দল ও ফুটবল বিজয়ী লাকী জাগরন ফাউন্ডেশন ঢাকা )এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি প্রতিবন্ধীদের ফুটবল খেলা দেখে বলেন আমি প্রথম এই খেলা দেখে অত্যন্ত আনন্দিত হয়েছি।

তিনি সারাদেশ থেকে আগত খেলোয়ারদের স্বাগত ও আয়োজকদের ধন্যবাদ জানান। জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খানের সভাপতিত্বে এবং ড্রিম ফর ডিসএ্যবিলিটি ফাউন্ডশনের চেয়ারম্যান হেদায়েতুল আজিজ মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ শামসুজ্জামান, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি খ. আ.ম রশিদুল ইসলাম,জেলা আওয়ামীলীগ এর সহ সভাপতি জনাব হেলাল উদ্দিন ,জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু , মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা মুজিব ,লাকী জাগলণ ফাউন্ডশনের চেয়ারম্যান লাকী আহমেদ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু ,সিনিয়র সহ সভাপতি আল আমীন শাহীন,সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী ,ডিডিএফ এর উপদেষ্টা জনাব আব্দুন মালেক ,মনির চৌধুরী প্রমুখ।

এর আগে সকালে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ শামসুজ্জামান। উদ্বোধনী পর্বে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অঅবু সাঈদ শামীম , জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহাবুবুল চৌধুরী মন্টু, প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি আল আমীন শাহীন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে