,

শীতের তীব্রতার সঙ্গে থাকবে বৃষ্টি

news-image

নিউজ ডেস্ক : রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা পৌষের মাঝামাঝি সময়ে ভিজছে বৃষ্টিতে। বৃহস্পতিবার দিনগত রাত থেকেই শুরু হয়েছে হালকা বৃষ্টি। যা অব্যাহত রয়েছে শুক্রবার পর্যন্তও। টানা এই বৃষ্টিতে বেড়েছে শীতের তীব্রতা। সাপ্তাহিক বন্ধের দিন বলে অফিসগামী মানুষ ঝক্কি থেকে রক্ষা পেয়েছে। তবে সাধারণ খেটে খাওয়া মানুষ পড়েছেন বিপদে।

যদিও জানুয়ারির শুরু থেকে বৃষ্টি হতে পারে, এমন পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিস আরো জানায়, রাজধানীতে শনিবার পর্যন্ত বৃষ্টির এই ধারা অব্যাহত থাকবে। তবে সারাদেশে রোববার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আগামী ১০ জানুয়ারির পরে মাঝারি শৈত্য প্রবাহের আশঙ্কার কথাও জানিয়েছে আবহাওয়া অফিস।

জানা গেছে, ৩ জানুয়ারির পর থেকে দেশের তাপমাত্রা কমতে থাকবে। ৬ জানুয়ারি থেকে ১০ জানুয়ারির মধ্যে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাবে। মাসের মাঝামাঝিতে জেঁকে বসতে পারে মাঝারি শৈত্যপ্রবাহ। মাসের শেষদিকে আবারও তীব্র শৈত্রপ্রবাহ বয়ে যাওযার সম্ভাবনা রয়েছে। এসময় দেশের বিভিন্ন জেলা-উপজেলায় কনকনে শীত অনুভূত হতে পারে। বিশেষ করে গ্রামাঞ্চলে শীতের প্রভাব বেশি থাকবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর