সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগ নির্বাচন পরিচালনা কমিটি : উত্তরে তোফায়েল, দক্ষিণে আমু

news-image

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনে দলের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ এবং দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আরেক উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমুকে প্রধান করে নির্বাচন পরিচালনা কমিটি করেছে আওয়ামী লীগ। আগামী ৩০ জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে দলের নির্বাচন কার্যক্রম পরিচালনার নেতৃত্ব দেবেন দলটির বর্ষীয়ান এই দুই নেতা। শুক্রবার সকালে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে অনুষ্ঠিত এক যৌথসভায় এই দুই কমিটির অনুমোদন দেওয়া হয়।

এ প্রসঙ্গে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, ঢাকার দুই সিটি নির্বাচনে মেয়র পদে নৌকার প্রার্থী ও কাউন্সিলর পদে দল সমর্থিত প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। উত্তরে উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ ও দক্ষিণে আমির হোসেন আমুকে টিম লিডারের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া নির্বাচন পরিচালনা কমিটিতে সদস্য সচিব করা হয়েছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি এবং দক্ষিণের কমিটিতে সদস্য সচিব করা হয়েছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরকে।

এছাড়া ঢাকা মহানগর উত্তরে এই কমিটিতে সভাপতি মণ্ডলীর সদস্য ফারুক খান ও দক্ষিণে আব্দুর রাজ্জাককে রাখা হয়েছে বলে জানান আওয়ামী লীগের আরেক নেতা। তিনি জানান, সিটি নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সংখ্যা এখনো চূড়ান্ত করা হয়নি। কেন্দ্রীয় কমিটি ও উপদেষ্টা পরিষদের যারা যারা কাজ করতে আগ্রহী, তাদের অন্তর্ভুক্ত করা হবে কমিটিতে। কমিটিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সভাপতি সদস্য হিসাবে অন্তর্ভুক্ত থাকবেন।

২১তম জাতীয় সম্মেলনের পর নবনির্বাচিত কমিটি প্রথম যৌথসভা এটি। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে যৌথসভায় দলটির কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের প্রায় সব সদস্য উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী