,

মন্ত্রী হতে চান হিরো আলম

news-image

বিনোদন প্রতিবেদক : গেলো জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে নির্বাচন করেছেন ঢালিউড ও বলিউডের অভিনেতা হিরো আলম। আগামী সংসদ নির্বাচনও অংশগ্রহণ করবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন তিনি।

নিজের ইচ্ছে প্রসঙ্গে বলেন, ‘গেলো সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে নির্বাচন করেছি। আগামীতেও এমপি নির্বাচন করব। এমপি হয়ে মন্ত্রী হতে চাই। আমি আবারো নির্বাচন করব। সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। অভিনয়ের পাশাপাশি রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও ব্যস্ত সময় কাটছে।’

হিরো আলম অভিনীত ও প্রযোজিত ‘সাহসী হিরো আলম’ সিনেমার মাধ্যমে চলতি বছর দেশসেরা চিত্রনায়ক শাকিব খানকেও টেক্কা দিতে চান তিনি।

হিরো আলম বলেন, ‘নিজের প্রযোজনায় সিনেমা নির্মাণ করছি। এরই মধ্যে শুটিং শেষ। এখন ডাবিং করছি। চলতি বছর সিনেমাটি মুক্তি পাবে।

এখন থেকে নিয়মিত সিনেমায় কাজ করব। সিনেমা ইন্ডাস্ট্রিতে শক্ত অবস্থান তৈরি করতে চাই। যেহেতু আমার জনপ্রিয়তা রয়েছে। দেশের যত মানুষ শাকিব খানকে জানেন, আমাকে তার চেয়ে বেশি মানুষ চেনে-জানে।

এছাড়া বিদেশেও আমার পরিচিতি রয়েছে। শাকিব খান একচেটিয়া ইন্ডাস্ট্রিতে কাজ করে যাচ্ছেন। শাকিব খানকে টেক্কা দিয়ে ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান তৈরি করতে চাই। মানুষ আশা করতেই পারে। আমিও আশা করি- শাকিব খানের মতো আমারও একটা অবস্থান তৈরি হোক।’

উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে বহু ভিডিও ছেড়ে আলোচনায় উঠে আসেন হিরো আলম। তার ফেসবুক পাতার অনুসরণকারী সংখ্যা প্রায় ৪ লাখ। দেশের গণ্ডি ছাড়িয়ে ভারতেও আলোচনায় উঠে এসেছিলেন হিরো আলম। বগুড়ার ডিশ ব্যবসায়ী থেকে নিজেই টিভি চ্যানেলের খবর হয়ে ওঠেন। ‘মার ছক্কা’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় নাম লেখান তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর