,

মৃত জামাইকে দেখতে গিয়ে সড়কে প্রাণ হারালো তিনজন

news-image

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জে মৃত জামাইকে দেখতে যাওয়ার পথে বাসের ধাক্কায় মাইক্রোবাসে থাকা শ্বশুরসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো আটজন।

শুক্রবার (৩ জানুয়ারি) ভোরে উপজেলার রংপুর-ডোমার-পঞ্চগড় সড়কের অবিলের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার জলঢাকা উপজেলার খারিজা গোলনা নবাবগঞ্জ গ্রামের জহুরুল ইসলাম ও আনোয়ারা বেগম। নিহত অপরজনের পরিচয় এখনো জানা যায়নি। আহতদের বাড়িও একই গ্রামে।

কিশোরগঞ্জ থানার ওসি হারুন অর রশীদ জানান, জহুরুল ইসলামের জামাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। পরে জহুরুলসহ স্বজনরা মাইক্রোবাসে মোকামতলায় জামাইয়ের বাড়ি যাচ্ছিলেন। অবিলের বাজার এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা আজিজ ট্রাভেলসের একটি বাস তাদের মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জহুরুল ও তার বোন আনোয়ারা নিহত হন।

আহত হন মাইক্রোবাসের চালকসহ আরো নয়জন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক আরো একজনকে মৃত ঘোষণা করেন।

বর্তমানে আহতদের রংপুর মেডিকেলে চিকিৎসা চলছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর