,

রাজধানীতে বৃষ্টি, ফের আসছে হাড়কাঁপানো শীত

news-image

নিউজ ডেস্ক : শীত যেন পালিয়েই গেল। এমনটাই বলছিলেন ঢাকা মহানগরীর বাসিন্দারা। গত কয়েক দিন রোদ থাকায় রাজধানীসহ দেশের বেশ কিছু এলাকায় তীব্র শীত অনুভূত হয়নি।

ডিসেম্বরের শেষ দিকে লেপ-কম্বল দিয়েও যখন মানছিল না শীত, আর জানুয়ারির শুরুতে দেখা গেল শহরের অনেক দোকানপাট, বাসায় ফ্যান ছাড়া হচ্ছে। তবে হঠাৎকরেই বৃহস্পতিবার গভীর রাত থেকে অবারিত বৃষ্টি ঝরছে রাজধানীতে। সকালে সেই বৃষ্টি ইলিশে গুঁড়ি বৃষ্টি রূপ নেয়।

এতে শুক্রবার ঘুম থেকে উঠেই অন্যরকম এক আবহাওয়া উপভোগ করছেন নগরবাসী। বৃষ্টির ঠাণ্ডাপানি শীত নিয়ে আসা শুরু করেছে।

একে তো ছুটির দিন তার ওপর বৃষ্টি; তাই ঢাকার সকালের রাস্তা অন্যান্য দিনের চেয়ে তুলনামূলকভাবে ফাঁকা। কর্মজীবী মানুষের অফিসে যাওয়া তাড়া নেই দেখে লেপের খোলস থেকে বের হননি। গণপরিবহনের চাপ একদমই নেই। এমনকি পাড়া-মহল্লায় রিকশার দেখাও কম মিলেছে।

অবশ্য, ২০২০ সালের শুরুতে বৃষ্টি হবে আর ফের শীত নিয়ে আসবে এই বৃষ্টি এমনটা জানাই ছিল রাজধানীর বাসিন্দাদের।

আবহাওয়া অধিদফতর পূর্বাভাস ছিল, জানুয়ারির শুরুতে বৃষ্টি হবে। এর পরই আসছে হাড়কঁপানো শীত।

এ ছাড়া আবহাওয়া অধিদফরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, চলতি জানুয়ারি মাসে দুই থেকে তিনটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে দুটি শৈত্যপ্রবাহ তীব্র আকার ধারণ করতে পারে। মাসের বিভিন্ন সময়ে স্বাভাবিক বৃষ্টিও হতে পারে। এর ফলে গত ডিসেম্বরের চেয়ে এ মাসে শীতের তীব্রতা বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, রাজধানীসহ দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টি হতে পারে। এ সময় শীতের তীব্রতা বাড়বে।

এদিকে জানা গেছে, দেশের শুধু রাজধানী ঢাকাই নয় দেশের কয়েকটি এলাকায় গুঁড়ি গুঁড়ি থেকে মৃদু বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কক্সবাজারে, যার পরিমাণ ১১ মিলিমিটার। রংপুরের বেশিরভাগ জেলায় চার থেকে পাঁচ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার বৃষ্টি হয়েছে চাঁদপুর, লক্ষ্মীপুরসহ আরও কয়েক জেলা সদরে।

গতকাল বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৬ ডিগ্রি ও সর্বোচ্চ ছিল ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা