,

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্নপূরণে বাধা মাদককে রুখে দিতে হবে : রংপুরের বিভাগীয় কমিশনার

news-image

রংপুর ব্যুরো : রংপুরের বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলাম বলেছেন, মাদকের নেশায় মানুষের স্বপ্ন ধ্বংস হচ্ছ্।ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্নপূরণে বাধা মাদককে রুখে দিতে হবে। এজন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

আজ বৃহস্পতিবার দুপুরে রংপুর টাউন হল মিলনায়তনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী শেষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ-পরিচালক মাসুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ, রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ প্রমুখ।

তিনি আরও বলেন, মানুষের স্বপ্ন ধ্বংস হচ্ছে মাদকের নেশায়। মাদকাসক্ত জীবনে সুখ শান্তি নেই। ভালো থাকার জন্য, ভালোভাবে বাঁচার জন্য মাদককে না বলুন। জীবনকে ভালোবাসুন। আইনের প্রতি শ্রদ্ধাশীল হোন। সকলে মিলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্নপূরণ করতে হবে। এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরের বঙ্গবন্ধু চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রংপুর টাউন হল চত্বরে গিয়ে শেষ হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর