সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভাগ্য বদলালো না সিলেটের

news-image

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠেও ভাগ্য বদলালো না সিলেট থান্ডারের। বোলারদের দিনে সোহাগ গাজীর ঝড়ো অর্ধশতকের পরও কুমিল্লা ওয়ারিয়র্সের কাছে সুপার ওভারে হেরেছে তারা।

বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিলেট থান্ডার্সের বিপক্ষে প্রথমে ব্যাট করে ১৪০ রান করা কুমিল্লাকে জয়ের সুবর্ণ সুযোগ করে দেন দলটির আফগান স্পিনার মুজিব-উর-রহমান। শেষ দিকে জয়ের জন্য সিলেটের প্রয়োজন ছিল ২৪ বলে মাত্র ৩৮ রান। হাতে ছিল ৫ উইকেট। খেলার এমন মুহূর্তে ১৭তম ওভারে বোলিংয়ে এসে মাত্র ১ রানে ৩ উইকেট শিকার করেন মুজিব। এ আফগান স্পিনারের দুর্দান্ত বোলিংয়ে খেলায় ফেরার পাশাপাশি জয়ের স্বপ্ন দেখে কুমিল্লা।

শেষ ওভারে জয়ের জন্য সিলেটের প্রয়োজন ছিল ১৫ রান। আল-আমিনের করা ইনিংসের শেষ ওভারে ১৪ রান তুলে নিয়ে ম্যাচ ড্র করেন মনির হোসেন ও নবিন-উল-হক। ম্যাচ টাই হওয়ায় খেলা গড়ায় সুপার ওভারে।

সুপার ওভারে প্রথমে ব্যাটিংয়ে নেমে মুজিব-উর-রহমানের স্পিনের সামনে ৭ রানের বেশি করতে পারেনি সিলেট থান্ডার্স। জবাবে ব্যাটিংয়ে নেমে ১ বল হাতে রেখেই দলের জয় নিশ্চিত করে ডেভিড ওয়াইজ।

এই জয়ে ৯ খেলায় ৮ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরেই রয়ে গেল কুমিল্লা। অন্যদিকে সিলেট টানা চার ম্যাচে হেরে ৯ খেলায় ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানীতে পরে রইল।

এর আগে টস হেরে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৪০ রান তুলতে সক্ষম হয় কুমিল্লা ওয়ারির্স। দলের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন ওপেনার উপল থারাঙ্গা।

বিপিএল চলতি সপ্তম আসরে প্রথম ম্যাচ খেলতে নেমে দলের ব্যাটিং বিপর্যয়ের দিনে একাই লড়াই করেন কুমিল্লার এ শ্রীলংকান ওপেনার। ৩১ বলে ৯টি চারের সাহায্যে ৪৫ রান করেন তিনি। এছাড়া ১৪ বলে ১৯ রান করেন মাহিদুল ইসলাম অঙ্কন।

সিলেটের হয়ে তিনটি করে উইকেট শিকার করেন এবাদত হোসেন ও রাদারফোর্ড।

ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৩৩ রানে ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে সিলেট। এরপর দলকে টেনে তোলার চেষ্টা করতে থাকেন সোহাগ গাজী। নাজমুল হোসেন মিলনের সঙ্গে ৭০ রানের জুটি গড়েন গাজী। শেষ পর্যন্ত ৩১ বলে ৫২ রান করেন সোহাগ গাজী। তার ইনিংসটি সাজানো ছিলো ৩টি চার ও ৪টি ছয়ের মারে। দ্বিতীয় সর্বোচ্চ ১০ বলে ১৬ রান আসে দশ নম্বর ব্যাটসম্যান মনির হোসেনের ব্যাট থেকে।

কুমিল্লার সফলতম বোলার মুজিব উর রহমান ৪ ওভারে মাত্র ১২ রান খরচায় তুলে নেন ৪টি উইকেট।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী