,

নবীনগরে মুক্তিযোদ্ধার সন্তান খুন

news-image

সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্রীরামপুর গ্রামে বছরের প্রথমদিন গতকাল (০১/০১/২০২০)সন্ধ্যায় জাহিদ হাসান সানি (২৭) নামে এক বীরমুক্তিযোদ্ধার ছেলে খুন হয়েছে।

পূর্ব শত্রুতার জেরেই পরিকল্পিত এই খুনের ঘটনাটি ঘটতে পারে বলে দাবি করেন এলাকাবাসী ।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানায়, বুধবার সন্ধ্যায় পৌর এলাকার ভোলাচং পাল পাড়ার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের ছেলে জাহিদ হাসান সানি তিনজন বন্ধুকে নিয়ে শ্রীরামপুরের কাঁচারি মোড়ে গেলে পূর্ব শত্রুতার জের ধরে শ্রীরামপুর গ্রামের কুখ্যাত জুয়ারী নবমিয়ার ছেলে ও তার বন্ধুরা মিলে পরিকল্পিত দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। এতে সানি সহ তার বন্ধুরা গুরুতর জখম হয়।

খবর পেয়ে স্থানীয়রা জখমকৃতদের নবীনগর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সানিকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে খুনীদের দ্রুত গ্রেতার করতে হন্যে হয়ে খুঁজছে । ওসি রনোজিত রায় বলেন, পূর্ব শত্রুতার জেরে এই খুনের ঘটনা ঘটতে পারে । পুলিশ লাশ উদ্ধার করেছে। খুনীদের ধরতে পুলিশ হন্যে হয়ে খুঁজছে এবং মো.রবিন নামে ১ জনকে আটক করে বিজ্ঞ আদালতে প্রেরন করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর