,

রংপুরের সর্বজন শ্রদ্ধেয় সত্য নারায়ন রায় আর নেই

news-image

রংপুর ব্যুরো : রংপুরের হিন্দু ধর্মীয় কল্যাণ স্ট্রাস্টের ট্রাষ্টি সাবেক ট্রাস্টি, রামকৃষ্ণ আশ্রম ও মিশনের সভাপতি এবং ডিমলা রাজ দেবোত্তর এস্টেটের সহ-সভাপতি, শাপলা টকিজের সাবেক ম্যানেজার ও সমাজসেবী সর্বজন শ্রদ্ধেয় বাবু সত্যনারায়ন রায় আর নেই। তিনি আজ বৃহস্পতিবার সকালে নগরীর নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারনে মৃত্যুবরন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। তিনি দুই ছেলে ও তিন মেয়ে সহ বহু আত্মীয় স্বজন ও শুভাকাঙ্খী রেখে গেছেন।

এদিকে, স্বর্গীয় সত্যনারায়ন রায়ের মরদেহ আজ বৃহস্পতিবার বিকেলে নগরীর রামকৃষ্ণ আশ্রম ও মিশনে নেয়া হয়। সেখানে তার মরদেহ এক নজর দেখার জন্য দুর দুরান্ত থেকে বহু শুভাকাঙ্খী ছুটে আসেন এবং কান্নায় ভেঙ্গে পড়েন। এরপর শেষ কৃত্যানুষ্টানের জন্য মরদেহ নেয়া হয় রংপুর দহিগঞ্জ শশ্নানে। সেখানে তার শেষ কৃত্যানুষ্ঠান সম্পন্ন করা হয়।

রংপুরের সমাজসেবী সর্বজন শ্রদ্ধেয় বাবু সত্য নারায়ন রায়ের মৃত্যুতে শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর মহানগর শাখার সাধারন সম্পাদক বাবু তুষার কান্তি মন্ডল, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রংপুর মহানগর কমিটির সভাপতি সুব্রত সরকার মুকুল, সাধারন সম্পাদক ধনজিৎ কুমার ঘোষ,, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদ রংপুর জেলা কমিটির সিনিয়র সহ সভাপতি সুশান্ত ভৌমিক ও সাধারন সম্পাদক স্বপন কুমার বর্মণ, রংপুর রামকৃষ্ণ মিশন ও আশ্রমের সহ সভাপতি অ্যাড. দীপক কুমার সাহা ও সাধারন সম্পাদক স্বামী সত্যানন্দ মহারাজ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর