,

ব্রাহ্মণবাড়িয়ায় সেপটিক ট্যাংক থেকে গলাকাটা লাশ উদ্ধার

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাঞ্চনমুড়ি গ্রামে বাড়ির পাশের সেপটিক ট্যাংক থেকে বৃহস্পতিবার সাইদুর রহমান (১৯) নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রবিবার সন্ধ্যা থেকে তিনি নিখোঁজ ছিলেন। সাইদুর রহমান কাঞ্চনমুড়ি গ্রামের হুমায়ুন কবিরের ছেলে।

নিহতের পরিবার ও স্হানীয় সূএে জানা যায়, রবিবার রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি সাইদুর। এ বিষয়ে মঙ্গলবার কসবা থানায় সাধারণ ডায়েরি করা হয়। বৃহস্পতিবার সকালে গ্রামের একটি মাঠের পাশের সেপটিক ট্যাংকে লাশ দেখতে পেয়ে স্থানীয় এলাকাবাসী খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। কসবা থানার (ওসি) মো: লোকমান হোসেন জানান,লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদরে পাঠানো হয়েছে। থানায় মামলা প্রক্রিয়াধীন আছে। তদন্ত স্বাপেক্ষে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর