,

এ মাসের মাঝামাঝি ও শেষে ভয়াবহ শৈত্যপ্রবাহ

news-image

নিজস্ব প্রতিবেদক : নতুন বছরটা রাজধানীবাসীর শুরু হয়েছে ঝলমলে রোদ দিয়ে, শীতও তেমন পাত্তা পায়নি। একই অবস্থা আজও। তবে বছরের দ্বিতীয় দিন আবহাওয়া নিয়ে ভয়ঙ্কর দুঃসংবাদ জানিয়েছে আবহাওয়া অফিস। চলতি মাসে দুটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবদুর রহমান বলেন, দেশের কোথাও এখন আর শৈত্যপ্রবাহ নেই। সারাদেশের তাপমাত্রাই বেড়েছে। বরং বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। আজ বা কাল অর্থাৎ বৃহস্পতিবার বা শুক্রবার ঢাকাতেও বৃষ্টির সম্ভাবনা আছে। তবে সেটা পরিমাণে কম। শনিবার পর্যন্তই দেশের বিভিন্নস্থানে বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। এরপর আবার কমবে তাপমাত্রা, বাড়বে শীত।

জানুয়ারির মাঝামাঝি ও শেষে শৈত্যপ্রবাহ দেশের অনেক জায়গার ওপর দিয়েই বয়ে যাবে বলে জানান এই আবহাওয়াবিদ।

সকাল ৯টায় ঢাকার তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস। অ্যাকুওয়েদার বলছে, আজ ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা হবে ২৭ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন হবে ১৮ ডিগ্রি। আকাশে রয়েছে সূর্যের আধিপত্য। তবে দিন গড়াবে আর মেঘে ঢাকবে আকাশ, হবে বৃষ্টি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর