,

মনোনয়ন বৈধ তাপস-ইশরাকসহ সব প্রার্থীর

news-image

নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস ও বিএনপির ইশরাক হোসেনসহ সাত প্রার্থীকেই বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে ডিএসসিসি নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন এসব তথ্য জানিয়েছেন।

তাপস, ইশরাক ছাড়া দক্ষিণ সিটিতে বৈধ বাকি মেয়র প্রার্থীরা হলেন জাতীয় পার্টির মোহাম্মদ সাইফুদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আবদুর রহমান, এনপিপির মো. আনিসুর রহমান দেওয়ান, গণফ্রন্টের আব্দুস সামাদ সুজন এবং বাংলাদেশ কংগ্রেসের আকতার উজ্জামান ওরফে আয়াতুল্লাহ।

আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন। গত ৩১ ডিসেম্বর ছিল এই নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর