,

বলিউড অভিনেত্রীকে আংটি পরালেন হার্দিক পান্ডিয়া

news-image

স্পোর্টস ডেস্ক : বলিউড অভিনেত্রীদের সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের প্রেম যেন অলিখিত কোনো নিয়ম। কাছাকাছি সময়ে বর্তমান ভারত অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে অনুশকার বিয়ের পর আবারো ক্রিকেটার-অভিনেত্রীর মিলন দেখলো ক্রিকেট বিশ্ব।

ভারতীয় দলের অন্যতম ভরসার প্রতীক হার্দিক পান্ডিয়া নতুন বছরে সবাইকে চমকে দিয়ে মাঝ সমুদ্রে বলিউডে কাজ করা সার্বিয়ান অভিনেত্রী নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে বাগদান করেন। সমুদ্রের ওপর ভাসতে ভাসতে নাতাশাকে আংটি পরানোর ভিডিও হার্দিক নিজেই শেয়ার করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনস্টাগ্রামে।

এর আগে সকালে নাতাশাকে সঙ্গে নিয়ে ফায়ারওয়ার্ক করে বর্ষবরণের কথা জানিয়ে দুজনের একটি ছবি প্রকাশ করেছিলেন। এরপরেই সন্ধ্যার দিকে আংটি পরানোর একটি ভিডিও প্রকাশ করে লেখেন, ‘মে তেরা, তু মেরা জান, সারা হিন্দুস্তান।’

২৬ বছর বয়সী এই অলরাউন্ডার এখন লড়ছেন ইনজুরির সঙ্গে। ব্যাক ইনজুরির জন্য মিস করেছেন বাংলাদেশ ও উইন্ডিজের বিপক্ষে সিরিজ। সামনে শ্রীলঙ্কার বিপক্ষেও দেখা যাবে না। তবে ফিরতে পারেন নিউজিল্যান্ড সফরে।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

ফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত : সভাপতি রতন-সম্পাদক আনন্দ নির্বাচিত

ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার ভূমিকম্প

মার্চের মধ্যে উদ্বোধন হবে পদ্মা ব্যারেজ

মুগদা হাসপাতালে অনিয়ম নিয়ে কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

গাজীপুরের যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রধানমন্ত্রী

বৃষ্টি কমে বাড়তে পারে গরম

চার দফা কমার পর আবার বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মোদি-শি বৈঠকে ভারত-চীন সম্পর্ক স্বাভাবিকের বার্তা

রিজভীকে উপদেষ্টা হতে অনুরোধ ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের