,

এসি বিস্ফোরণে সাংবাদিকের ছেলের মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বাড্ডায় আফতাবনগরের একটি বাসায় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বিস্ফোরিত হয়ে আগুনে পুড়ে স্বপ্নিল আহমেদ পিয়াস (২৬) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। তিনি সাংবাদিক মোয়াজ্জেম হোসেন নান্নুর ছেলে।

আজ বৃহস্পতিবার ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় পিয়াসকে উদ্ধার করে সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত পিয়াস সম্প্রতি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করেছেন। তার বাবা মোয়াজ্জেম হোসেন নান্নু দৈনিক যুগান্তরের সাবেক রিপোর্টার এবং ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সেক্রেটারি। বর্তমানে তিনি গ্লোবাল টিভিতে কর্মরত আছেন।

পিয়াসের খালা সুমাইয়া রহমান জানান, বাড্ডার আফতাবনগরে ১০তলা একটি ভবনের ১০ম তলায় থাকতেন পিয়াসরা। আজ সকালে পিয়াস একাই ঘরে ছিলেন। ভোর ৬টার দিকে ঘরে এসি বিস্ফোরণে আগুন লাগে। পরে সকাল ৭টার দিকে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পিয়াসের বাবাও আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন। তিনি ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলেও জানান সুমাইয়া রহমান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিদর্শক মো. বাচ্চু মিয়া তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর