,

তাপস-তাবিথ সম্পদে এগিয়ে

news-image

নিউজ ডেস্ক : ঢাকার দুই সিটি নির্বাচন আসন্ন। উত্তরে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র মো. আতিকুল ইসলাম, দক্ষিণে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আর বিএনপির মনোনীত প্রার্থী হয়েছেন উত্তরে তাবিথ আউয়াল, দক্ষিণে ইশরাক হোসেন। এ চার প্রার্থীর দাখিলকৃত হলফনামার তথ্যের তুলনামূলক বিশ্লেষণে দেখা গেছে, সম্পদে অন্য দুই প্রার্থীর চেয়ে এগিয়ে আছেন শেখ তাপস ও তাবিথ। অন্যদিকে আতিকুল দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী হওয়া সত্ত্বেও তার নিজের নামে কোনো গাড়ি নেই আর ইশরাকের নেই কোনো ঋণ।

হলফনামার তথ্যানুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের বার্ষিক আয় ১১ কোটি ৯৭ লাখ ২ হাজার ৪৩৮ টাকা। আয়ের উৎস কৃষি খাত, বাড়ি/অ্যাপার্টমেন্ট/দোকান বা অন্যান্য ভাড়া, ব্যবসা, শেয়ার, সঞ্চয়পত্র/ব্যাংক আমানত, শিক্ষকতা, আইন পরামর্শক, চাকরি। তাপস ও তার স্ত্রীর নামে স্থাবর-অস্থাবর সম্পত্তির মূল্য প্রায় ১৪৪ কোটি টাকা। তার বিরুদ্ধে বিভিন্ন সময় দুটি মামলা থাকলেও হাইকোর্ট বিভাগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ডিএসসিসিতে তাপসের অন্যতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী ইশরাক হোসেনের বার্ষিক আয় ৯ কোটি ১৫ লাখ ৮ হাজার ৫০৯ টাকা। আয়ের উৎসের মধ্যে রয়েছে বাড়ি বা অ্যাপার্টমেন্ট, ব্যবসা, শেয়ার, সঞ্চয়পত্র, চাকরি ইত্যাদি। অস্থাবর সম্পদ ৪ কোটি ৯৮ লাখ ২০ হাজার ৭২ টাকা আর স্থাবর সম্পদ রয়েছে ৩০ লাখ ২৫ হাজার ৬৫০ টাকার। কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে তার কোনো ঋণ নেই। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের একটি মামলা বিচারাধীন।

অন্যদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী আতিকুল ইসলামের বার্ষিক আয় ১ কোটি ২৯ লাখ ৬৮ হাজার টাকা। স্থাবর-অস্থাবর সম্পদের পরিমাণ প্রায় ১৯ কোটি টাকা। বিপুল সম্পদের মালিক হলেও তার নিজের নামে কোনো গাড়ি নেই। পেশায় ব্যবসায়ী আতিকুলের ১৬টি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তার আয়ের উৎস হচ্ছে- কৃষি খাত, ব্যবসা, বাড়ি বা অ্যাপার্টমেন্ট ভাড়া, মৎস্য চাষ ও ব্যাংক সুদ।

আতিকুলের ব্যবসা প্রতিষ্ঠানের নামে ৫৯১ কোটি ৬ লাখ টাকা ঋণ রয়েছে। এর মধ্যে আইএফআইসি ব্যাংকে ফান্ডেড ১৮৬ কোটি ৬২ লাখ টাকা ও নন-ফান্ডেড ২৪৪ কোটি ৬৪ লাখ টাকা ঋণ রয়েছে। ইস্টার্ন ব্যাংকে ফান্ডেড ৪৭ কোটি ২৯ লাখ টাকা ও ১৩ কোটি ৯ লাখ টাকা নন-ফান্ডেড এবং শাহজালাল ইসলামী ব্যাংকে ২৬ কোটি ১৫ লাখ টাকা ফান্ডেড ও ৭৩ কোটি ২৫ লাখ টাকা নন-ফান্ডেড ঋণ রয়েছে। এসব প্রতিষ্ঠানের কোনোটির তিনি চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টর অথবা ডিরেক্টর হিসেবে আছেন।

উত্তরে আতিকুলের অন্যতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালের সম্পদ তার চেয়ে বেশি, শুধু অস্থাবর সম্পদের পরিমাণই ৪৫ কোটি ৬০ লাখ টাকা। তাবিথের বার্ষিক আয়ও বেশি, ৪ কোটি টাকা। তাবিথও পেশায় ব্যবসায়ী। তার স্থাবর সম্পদের মধ্যে রয়েছে ৪ দশমিক ২৪ একর কৃষিজমি, ১৬ দশমিক ৪৮ একর অকৃষি জমি, দশমিক ৫৬ একর অন্যান্য জমি।

এ ছাড়া রয়েছে ৯২৪ ও ১ হাজার ৪৩ বর্গফুট আয়তনের দুটি অ্যাপার্টমেন্ট। বিপুল সম্পদের সঙ্গে রয়েছে বিপুল ঋণও। বিভিন্ন ব্যাংক থেকে তার প্রতিষ্ঠানগুলোর নামে ঋণ নেওয়া হয়েছে ৩০২ কোটি ৪৫ লাখ টাকা। তিনি ৩৭টি প্রতিষ্ঠানের মালিকানায় যুক্ত। আয়ের উৎস হিসেবে তাবিথ আউয়াল কৃষি, বাড়ি/দোকান/ অন্যান্য ভাড়া, ব্যবসা, শেয়ার/সঞ্চয়পত্র/ব্যাংক থেকে লভ্যাংশ, চাকরি, অন্যান্য খাত উল্লেখ করেছেন। অতীতে তার নামে কোনো মামলা হয়নি, এখনো নেই। দৈনিক আমাদের সময়

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর

সতর্কতার পরও ফায়ার লাইসেন্স ছাড়া চলছিল টুপটুপ রিসোর্ট