,

সৌদি ও আরব আমিরাত থেকে ১৪ লাখ টন জ্বালানি তেল আমদানি করবে সরকার

news-image

নিউজ ডেস্ক : সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে ১৪ লাখ টন জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। টু সরকার নীতি অনুসরণ করে এ তেল কেনা হবে। এতে ব্যয় হবে ৬ হাজার ৫৭৮ কোটি ৫০ লাখ টাকা।

বুধবার (১ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সভা শেষে এ তথ্য জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, ২০২০ পঞ্জিকাবর্ষে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের প্রক্রিয়াকরণের জন্য আবুধাবি ন্যাশনাল ওয়েল কোম্পানি ও সৌদি এরাবিয়ান ওয়েল কোম্পানি থেকে মারবান ও এরাবিয়ান লাইট ক্রুড- এএলসি আমদানির একটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

অন্য একটি প্রস্তাবে ২০২০ সালের জানুয়ারি থেকে জুন সময়ে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র প্রক্রিয়ায় ৫ হাজার কোটি ৪০ লাখ ৫০ হাজার টাকার গ্যাস অয়েল, জেট এ, ফার্নেস অয়েল ও মোগ্যাস আমদানির প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

এ প্রস্তাবে ৫ দশমিক ৬৬৯ থেকে ৬ দশমিক ৫৬৪ মিলিয়ন ব্যারেল (৭ লাখ ৬০ হাজার থেকে ৮ লাখ ৮০ হাজার মেট্রিকটন) গ্যাস অয়েল। শূন্য দশমিক ৮৮০ মিলিয়ন ব্যারেল (১১০,০০০ মেট্রিকটন) জেট এ।

১ লাখ ৪০ হাজার মেট্রিক টন ফার্নেস অয়েল এবং শূন্য দশমিক ২৫৮ মিলিয়ন ব্যারেল (৩০ হাজার মেট্রিক টন) মোগ্যাস ক্রয় অনুমোদন দেয়া হয়।

বৈঠকে ডিএপি ফার্টিলাইজার কোম্পানির ( ডিএপিএফসিএল) জন্য ৩০ হাজার মেট্রিক টন ফসফরিক এসিড আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এতে ব্যয় হবে ৮৭ কোটি ১২ লাখ ৪৮ হাজার টাকা।

এছাড়া বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের শতভাগ পল্লী বিদ্যুতায়নের জন্য নেটওয়ার্ক সম্প্রসারণ ( ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, ও সিলেট বিভাগ) শীর্ষক প্রকল্পের আওতায় ২৬ হাজার ৭৪০ কিলোমিটার সঞ্চালন লাইনের জন্য কন্ডাক্টর, এসিএসআর, বেয়ার কেনারর প্রস্তাব অনুমোদন দেয়া হয়।

এ কাজটি বাস্তবায়ন করবে বিদ্যুৎ বিভাগ। এ খাতে ব্যয় হবে ১৫১ কোটি ৯ লাখ ৮০ হাজার টাকা।

এদিন অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় সৌদি আরব হতে রাষ্ট্রীয় পর্যায় চুক্তির মাধ্যমে ২০২০-২১ অর্থবছরে দেশে ইউরিয়া সারের চাহিদা মেটানোর লক্ষ্যে সৌদি বেসিক ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন ( এসএবিআইসি) ৪ লাখ ৫ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানির ১৩ তম সংশোধনী চুক্তি স্বাক্ষরের নীতিগত অনুমোদন দেয়া হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর