,

রিফাত হত্যায় মিন্নিসহ ১০ আসামির বিরুদ্ধে চার্জ গঠন

news-image

বরগুনা প্রতিনিধি : বরগুনায় রিফাত শরীফ হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি আয়শা সিদ্দিকা মিন্নিসহ প্রাপ্তবয়স্ক ১০ জনের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। আজ বুধবার বরগুনা জেলা ও দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালতে অভিযোগের শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন হয়।

আগামী ৮ জানুয়ারি মামলার স্বাক্ষ্যগ্রহণ শুরু করবেন আদালত। মিন্নির আইনজীবী মাহবুবুল বারী আসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযোগ গঠন উপলক্ষে এ মামলায় কারাগারে থাকা প্রাপ্তবয়স্ক আট আসামিকে আজ আদালতে হাজির করে পুলিশ। এ ছাড়া বাবার সঙ্গে আদালতে হাজির হন জামিনে মুক্ত থাকা নিহত রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি। পরে আসামিদের উপস্থিতিতে তাদের বিরুদ্ধ আনা অভিযোগ পড়ে শোনানো হয়। অভিযোগ গঠন শেষে কারাগারে থাকা ৮ আসামিকে আবারও কারাগারে পাঠানো হয়।

গত ২ সেপ্টেম্বর আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় ২৪ জনের বিরুদ্ধে চার্জশিট দেন মামলার তদন্তকারী কর্মকর্তা মো. হুমায়ুন কবির। চার্জশিটভুক্ত আসামিরা হলেন, রাকিবুল হাসান ওরফে রিফাত ফরাজী (২৩), আল কাইয়ুম ওরফে রাব্বি আকন (২১), মোহাইমিনুল ইসলাম সিফাত (১৯), রেজোয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয় (২২), মো. হাসান (১৯), মো. মুসা (২২), আয়শা সিদ্দিকা মিন্নি (১৯), রাফিউল ইসলাম রাব্বি (২০), মো. সাগর (১৯) ও কামরুল হাসান সায়মুন (২১)।

মামলায় শিশু অপরাধী হিসেবে চার্জশিটভুক্ত আসামিরা হচ্ছে, রাশিদুল হাসান রিশান ওরফে রিশান ফরাজী (১৭), রাকিবুল হাসান রিফাত হাওলাদার (১৫), আবু আবদুল্লাহ ওরফে রায়হান (১৬), ওলিউল্লাহ ওরফে অলি (১৬), জয় চন্দ্র সরকার ওরফে চন্দন (১৭), মো. নাইম (১৭), তানভীর হোসেন (১৭), নাজমুল হাসান (১৪), রাকিবুল হাসান নিয়ামত (১৫), সাইয়েদ মারুফ বিল্লাহ ওরফে মহিবুল্লাহ (১৭), মারুফ মল্লিক (১৭), প্রিন্স মোল্লা (১৫), রাতুল শিকদার জয় (১৬) ও আরিয়ান হোসেন শ্রাবন (১৬)।

মামলায় প্রাপ্তবয়স্ক আসামি মুছা বন্ড এখনো গ্রেপ্তার হননি। কিশোর আসামি প্রিন্স মোল্লা হাইকোর্টের জামিনে বাইরে আছেন। এ ছাড়া আয়শা সিদ্দিকা মিন্নিও আছেন হাইকোর্টের জামিনে।

গত বছরের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে প্রকাশ্যে কোপানো হয়। ওইদিনই তিনি মারা যান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর