,

সভায় হাতাহাতিতে জড়ালেন ছাত্রদলের নেতাকর্মীরা

news-image

নিজস্ব প্রতিবেদক : ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় নিজ দলের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। পরে সিনিয়র নেতাদের হস্তক্ষেপে তা শান্ত হয়।

আজ বুধবার বেলা ১১টার দিকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সভা শুরু হলে এ ঘটনা ঘটে।

জানা যায়, বুধবার রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির সমাবেশ ছিল। তবে সমাবেশ শুরু হওয়ার ঘণ্টাখানেক পর চেয়ারে বসাকে কেন্দ্র করে নিজেদের মধ্যে হাতহাতি হয়। যদিও সিনিয়র নেতাদের হস্তক্ষেপে তা শান্ত হয়।

এদিকে সমাবেশ চলাকালে ‍দুপুর সোয়া ১২টার দিকে ইন্সটিটিউশনের প্রধান গেইটের সামনে দুটি ককটেল বিস্ফোরণ হয়। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে ছাত্র সমাবেশ শুরু হয়। বেলা ১২টা ১৫ মিনিটের দিকে দুটি ককটেল বিস্ফোরিত হয়। তবে এতে কেউ আহত হয়নি। কাউকে আটকও করেনি পুলিশ।

২৭ বছর পর ১৯ সেপ্টেম্বর জাতীয় কাউন্সিলের মাধ্যমে ফজলুর রহমান খোকন সভাপতি ও ইকবাল হোসেন শ্যামল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। এর তিন মাস পরে ৬০ সদস্যের আংশিক কমিটি দেয় ছাত্রদল।

১৯৭৯ সালে ১ জানুয়ারি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছাত্রদল প্রতিষ্ঠা করেছিলেন। এ উপলক্ষেই আলোচনা সভাটির আয়োজন করা হয়েছিল।

ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাক ইকবাল হোসেন শ্যামলের পরিচালনায় সভাপয় বক্তব্য দেন দলটির সাবেক শীর্ষ নেতা শামসুজ্জামান, ড. আসাদুজ্জামান রিপন, আমান উল্লাহ আমান, ফজলুল হক মিলন, নাজিম উদ্দিন আলম, শহীদউদ্দিন চৌধুরী এ্যানী, এবিএম মোশাররফ হোসেন, আজিজুল বারী হেলাল, শফিউল বারী বাবু, সুলতান সালাউদ্দিন টুকু, আমিরুল ইসলাম খান আলীম, আবদুল কাদের ভূঁইয়া জুয়েল, রাজীব আহসান, আকরামুল হাসান, ছাত্রদলের বর্তমান কমিটির সিনিয়র সহসভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন, সহসভাপতি মুক্তাদির হোসেন তরু, মিজানুর রহমান শরীফসহ ঢাকা পূর্ব-পশ্চিম, উত্তর-দক্ষিণ, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, তীতুমীর কলেজ, তেজগাঁও কলেজ, বাংলা কলেজ, কবি নজরুল কলেজের ছাত্র দলের নেতারা।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা