,

কুমিল্লায় সড়কে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

news-image

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

বুধবার সকাল পৌনে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার সুজায়েতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রুমি আক্তার (৩৫) ও তার স্বামী সাইফুল ইসলাম (৪৫)। তাদের বাড়ি নোয়াখালীর কবীরহাটে।

চৌদ্দগ্রাম হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, প্রাইভেটকারটি ঢাকা থেকে নোয়াখালী যাচ্ছিল। সকাল পৌনে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার সুজায়েতপুর এলাকায় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলে স্বামী ও স্ত্রী মারা যান। এ সময় আহত হয়েছেন আরও দুজন। দুর্ঘটনায় হতাহতদের উদ্ধার করা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর