,

ওমানের মসজিদে স্বামীর সঙ্গে তমা মির্জা

news-image

বিনোদন প্রতিবেদক : সুলতান কাবুস গ্র্যান্ড মসজিদে সামনে স্বামী হিশাম চিশতির সঙ্গে চিত্রনায়িকা তমা মির্জা। ছবি : ফেসবুক থেকে নেওয়া

চলতি বছর মার্চে বিয়ে করেন চিত্রনায়িকা তমা মির্জা। বর বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক হিশাম চিশতি। গেল ৯ মার্চ তাদের বাগদান হয়। আর জমকালো আয়োজনে গত মে মাসে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের পর স্বামীর সঙ্গে দেশ-বিদেশ ঘুরে বেড়াচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী।

এবার এই দম্পতি গেলেন ওমানের রাজধানী মাস্কাটের বাউশার এলাকায় অবস্থিত দৃষ্টিনন্দন সুলতান কাবুস গ্র্যান্ড মসজিদে। সেখানে তোলা এমনই কিছু ছবি ফেসবুকে শেয়ার করেছেন তমা মির্জা। ছবিগুলোতে বোরকাপরা তমা আর চিশতির পরনে ছিল সাদা জুব্বা। সঙ্গে পাগড়িও পরেছেন তিনি।

তমা মির্জা বলেন, ‘সম্প্রতি ওমানে দুটি শো ছিল। এগুলো শেষ করে আমরা গিয়েছিলাম ওমানের বিখ্যাত সুলতান কাবুস গ্র্যান্ড মসজিদে। সেখানেই ছবিগুলো তোলা হয়েছে। দারুণ দৃষ্টিনন্দন একটি মসজিদ। এর নান্দনিক নকশা দেখে, যে কারও চোখ জুড়িয়ে যাবে। এক কথায় অসাধারণ।’

এদিকে, গেল ২০ ডিসেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তমা মির্জা অভিনীত সংগীতনির্ভর পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘গহীনের গান’। বাংলাঢোল প্রযোজিত এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সাদাত হোসাইন। নয়টি গানের সমন্বয়ে গড়া এই চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন আসিফ আকবর, হাসান ইমাম, তানজিকা আমিন, আমান রেজা, কাজী আসিফ, তুলনা প্রমুখ।

চলচ্চিত্রের পাশাপাশি তমা মির্জা উপস্থাপনায় দেশ টিভিতে ‘প্রিয়তমার প্রিয়মুখ’ এবং এশিয়ান টিভিতে ‘মেক মি বিউটি’ অনুষ্ঠানটি প্রচার হচ্ছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর